উত্তর দিনাজপুর
হবু স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ, চা বাগান থেকে উদ্ধার মৃতদেহ — চাঞ্চল্য উত্তর দিনাজপুরে
ডিজিটাল ডেস্কঃ উত্তর দিনাজপুরের চোপড়া থানার লক্ষ্মীপুর এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে হবু স্ত্রীকে ‘খুন’ করে থানায় আত্মসমর্পণ করল যুবক সুলতান আহমেদ (Sultan Ahmed)। মৃতদেহ উদ্ধার করা হয়েছে একটি চা বাগান থেকে। মৃতার নাম নার্গিস পারভিন (Nargis Parvin), বয়স ২০ বছর। গত দেড় মাস আগে তাঁদের বিয়ে ঠিক হয়েছিল, আগামী ১৯ জুন বিয়ের দিন ধার্য ছিল।
পরিবারের অভিযোগ, সুলতানের বাড়ি থেকে পণ হিসেবে ৭ লক্ষ টাকা দাবি করা হয়েছিল, যা মেনে নেওয়া হয়। অতিরিক্ত ৩ লক্ষ টাকা আগাম দেওয়া হয়। নার্গিসকে বাড়ি থেকে বের হতে বাধ্য করা হয়েছিল আধার ও ভোটার কার্ড নিয়ে, এরপর তিনি নিখোঁজ হন। রবিবার থানায় পরিবার অভিযোগ করলে মধ্যরাতে সুলতান স্বীকার করেন তিনি তার হবু স্ত্রীকে হত্যা করেছে।
আরও পড়ুনঃ ‘বিশ্ব এখন সব জানে’, আমেরিকা থেকে ফেরার পথে স্পষ্ট বার্তা শশী থারুরের
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও সুলতান কেন এমন কাজ করল, এ বিষয়ে এখনো কিছু জানায়নি। নিহত নার্গিসের পরিবার দাবি করেছেন সুলতানের বাবা ও ভাইসহ অন্যরাও এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি তুলেছেন।
সোমবার সকাল থেকে লক্ষ্মীপুর এলাকা উত্তেজিত হয়ে ওঠে, বিক্ষোভ-প্রতিবাদে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যবস্থা নিয়েছে।
