সোনু সুদের মানবিক অবদানে মুগ্ধ বিশ্ব, মিস ওয়ার্ল্ড মঞ্চে সম্মানিত অভিনেতা
Connect with us

দেশের খবর

সোনু সুদের মানবিক অবদানে মুগ্ধ বিশ্ব, মিস ওয়ার্ল্ড মঞ্চে সম্মানিত অভিনেতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: পর্দায় যতই খলনায়কের ভূমিকায় দেখা যাক না কেন, বাস্তব জীবনে তিনি বহু মানুষের কাছে প্রকৃত নায়ক। মহামারীর সময় যেভাবে দেশজুড়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সোনু সুদ (Sonu Sood), তা আজও দেশের মানুষ ভুলতে পারেনি। ঠিক সেই মানবিক অবদানের স্বীকৃতিতেই এবার ‘মিস ওয়ার্ল্ড’ অনুষ্ঠানের মঞ্চে বিশেষ সম্মান পেলেন এই বলিউড অভিনেতা।

রবিবার হায়দরাবাদে আয়োজিত ওই গ্ল্যামারাস অনুষ্ঠানে দক্ষিণী তারকা রানা দাগ্গুবতি (Rana Daggubati)-র হাত থেকে ‘বিশেষ মানবিক পুরস্কার’ গ্রহণ করেন সোনু। শুধু পুরস্কার নেওয়াই নয়, সেখানেই উপস্থিত হাজারো দর্শকের সামনে একটি আবেগঘন বার্তাও দেন তিনি, যা ফের প্রমাণ করে দেয় তাঁর উদার হৃদয়ের পরিচয়।

ইনস্টাগ্রামে পোস্ট করা একাধিক ছবিতে দেখা গিয়েছে, কালো শার্ট পরে মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার হাতে রেখেছেন সোনু। একটি ছবিতে রানা দাগ্গুবতির হাত থেকে সম্মান গ্রহণের মুহূর্তও ধরা পড়েছে। পাশাপাশি আরও কয়েকটি ছবিতে তাঁকে ফটোশুট করতেও দেখা যায় সদ্য পাওয়া পুরস্কারের সঙ্গে।

 

View this post on Instagram

 

Advertisement
ads

A post shared by Sonu Sood (@sonu_sood)

তবে শুধু ছবিই নয়, সোনু সুদ যেভাবে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তাতে ভক্তদের আবেগ আরও একবার ছুঁয়ে গিয়েছে। অভিনেতা লেখেন, “এই সম্মান সেই সব মায়েদের জন্য যারা তাদের সন্তানদের ফিরে আসার অপেক্ষায় দিন গুনেছেন, তাদের জন্য যারা শিক্ষা গ্রহণের স্বপ্ন দেখে অথচ সামর্থ্য না থাকায় তা পূরণ করতে পারে না। এই পুরস্কার তাদের জন্য যারা হাজার কষ্ট সহ্য করেও বিশ্বাস হারাননি।”

প্রসঙ্গত, ২০২০ সালের লকডাউনে যখন দেশজুড়ে বন্ধ হয়ে গিয়েছিল সমস্ত পরিবহন ব্যবস্থা, তখন সোনু সুদ নিজে উদ্যোগ নিয়ে ভিনরাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করেছিলেন। শুধুমাত্র পরিবহন নয়, অনেককেই তিনি আর্থিকভাবে সাহায্য করেছেন, পড়াশোনার খরচ বহন করেছেন, খাবার পৌঁছে দিয়েছেন দুঃস্থ মানুষদের ঘরে ঘরে। সেই সময় থেকে আজ পর্যন্ত বহু সমাজসেবামূলক কাজে যুক্ত থেকেছেন এই অভিনেতা।

Advertisement
ads

সোনু সুদের এই সম্মাননা প্রাপ্তি ফের একবার প্রমাণ করল, সিনেমার নায়ক হওয়া এক জিনিস, আর বাস্তব জীবনে নায়ক হয়ে ওঠা সম্পূর্ণ অন্য—যেটা তিনিই সম্ভব করে দেখিয়েছেন।

Continue Reading
Advertisement