হামলা
দেশে জঙ্গি হামলা হলে তা যুদ্ধ হিসেবে গণ্য করবে ভারত, কড়া সিদ্ধান্ত কেন্দ্রের
ডিজিটাল ডেস্কঃ দেশের মাটিতে যে কোনও জঙ্গি হামলাকে যুদ্ধ হিসেবে গণ্য করতে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যাঘাতের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনা ও সংঘর্ষের আবহে কেন্দ্রের এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
গত তিন দশকে একাধিক বড় সন্ত্রাসী হামলার সাক্ষী থেকেছে ভারত। মুম্বই ট্রেন বিস্ফোরণ থেকে শুরু করে সমুদ্রপথে ঢুকে বাণিজ্যনগরীতে হামলা, কাশ্মীরে বারবার রক্তক্ষয়ী সংঘর্ষ, পুলওয়ামা, পাঠানকোট, পহেলগাম, উধমপুর— প্রতিটি ঘটনার পর ভারত সন্ত্রাসের মূল উৎস হিসেবে পাকিস্তানের দিকে আঙুল গিয়েছে।
আরও পড়ুনঃ ৪৩ ঘণ্টা পর যুদ্ধবিরতি ঘোষণা, ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষের অবসান
তবে পাকিস্তান কখনোই দায় নেইনি। বরং সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে আশ্রয় দিয়ে আসছে তারা। এর পরেই, ভারত এবার কড়া পদক্ষেপ নিতে প্রস্তুত। ভারতের এই নীতি ইজরায়েলের দিকে নজর রাখছে রাজনৈতিক মহল। ইজরায়েল দীর্ঘদিন ধরে দেশের মাটিতে কোনও সন্ত্রাসী হামলা ঘটলে তাকে যুদ্ধ হিসেবে গণ্য করে প্রতিরোধের নীতি অনুসরণ করে আসছে। প্রাক্তন ইজরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারের এই নীতি, যা ভারতও এখন অনুসরণ করতে চলেছে।
এই পরিস্থিতিতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে দিল্লিতে একাধিক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেনা প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। সীমান্ত পরিস্থিতি এবং যেকোনও সম্ভাব্য হামলার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের জন্য আলোচনা হয়েছে।
এখন ভারত কোনোরকম সন্ত্রাসী হামলা হলে তা সঙ্গে সঙ্গে প্রত্যাঘাত করবে এবং সেই সাথে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেবে।
