বচসার জেরে চোখ ‘উপড়ে’ নেওয়ার অভিযোগ, নিউ ব্যারাকপুরে গ্রেপ্তার তৃণমূল কর্মী
Connect with us

ভাইরাল খবর

বচসার জেরে চোখ ‘উপড়ে’ নেওয়ার অভিযোগ, নিউ ব্যারাকপুরে গ্রেপ্তার তৃণমূল কর্মী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নিউ ব্যারাকপুরের লেনিনগর এলাকায় সাইকেল রাখা নিয়ে শুরু হওয়া বচসা মুহূর্তে রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। অভিযোগ, কিছু দুষ্কৃতীর হামলায় গুরুতর আহত হয়েছেন নন্দী বিশ্বাস নামে এক ব্যক্তি। পরিবারের দাবি, তাঁকে এমনভাবে মারধর করা হয়েছে যে তাঁর এক চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তিনি কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় নন্দী বিশ্বাসের বাড়ির গলির মুখে রাখা একটি সাইকেল সরানো নিয়ে শুরু হয় বিবাদ। অভিযোগ, প্রতিবাদ করায় তাঁকে বেধড়ক মারধর করা হয়। আঘাত এতটাই ভয়াবহ ছিল যে, মারধরের চোটে তাঁর একটি চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবং চোখ বাইরের দিকে ঠিকরে বেরিয়ে আসে।পরিবারের সদস্যদের অভিযোগ, হামলাকারীরা স্থানীয় রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এমনকি, তাঁদেরও হুমকি দেওয়া হয়েছে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও অভিযুক্তদের মধ্যে আরও কয়েকজন এখনও পলাতক।

নন্দীর পরিবারের অভিযোগ, স্থানীয় একটি রাজনৈতিক দলের কার্যালয় থেকে কয়েকজন বেরিয়ে এসে তাঁকে নির্মমভাবে মারধর করে। আঘাত এতটাই ভয়াবহ ছিল যে, মারধরের চোটে তাঁর একটি চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুনঃ নগদ কাণ্ডে নাম! বিচারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল যশবন্ত বর্মাকে

Advertisement
ads ads

স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব ঘটনার নিন্দা করেছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন। তবে তারা স্পষ্ট করেছেন যে, আক্রান্ত ব্যক্তি তাঁদের দলেরই কর্মী এবং এই ধরনের আক্রমণ নিন্দনীয়। এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Continue Reading
Advertisement ads