বিশ্বের খবর
অপ্রাপ্তবয়স্কের সঙ্গে সম্পর্কের অভিযোগ, পদ ছাড়লেন আইসল্যান্ডের মন্ত্রী
ডিজিটাল ডেস্কঃ ৩৫ বছর আগে এক নাবালকের সঙ্গে সম্পর্কের অভিযোগে পদত্যাগ করলেন আইসল্যান্ডের শিশুকল্যাণমন্ত্রী অ্যাস্থিলদুর লোয়া থর্সদোত্তির। ৫৮ বছর বয়সী এই মন্ত্রী স্বীকার করেছেন, তিনি ২৩ বছর বয়সে এক ১৬ বছর বয়সী কিশোরের সঙ্গে সম্পর্কে জড়ান এবং সেই সম্পর্কের ফলে সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। যদিও তিনি মন্ত্রিত্ব ছাড়লেও সংসদ সদস্যপদ ধরে রেখেছেন।
আইসল্যান্ডের আইন অনুযায়ী, ১৫ বছরের ঊর্ধ্বে কেউ সম্মতি দিতে পারলেও, যদি সেই সম্পর্ক কো নো মেন্টর, শিক্ষক বা পেশাগতভাবে নির্ভরশীল কারও সঙ্গে হয়, তবে তা বেআইনি। লোয়া তখন একটি স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করতেন, যা শরণার্থীদের সহায়তা করত।
আরও পড়ুনঃস্ত্রীর প্রতি সন্দেহ, তিন বছরের সন্তানকে নৃশংসভাবে খুন পুণের যুবকের
প্রধানমন্ত্রী ক্রিস্ট্রুন ফ্রস্টাদোত্তির এই ঘটনাকে ‘গুরুতর’ বলে অভিহিত করেন এবং লোয়াকে তলব করার পর তিনি পদত্যাগ করেন। জানা গেছে, সন্তানের বাবা তার ১৮ বছর না হওয়া পর্যন্ত সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি পাননি। এই ঘটনার পর লোয়া বলেছেন, “তিন দশক আগের ঘটনাকে এখন অন্যভাবে দেখি, সময়ের সঙ্গে দৃষ্টিভঙ্গি বদলায়।”
