মহাশূন্য অভিযানে ভারতকে টেক্কা দিতে মরিয়া পাকিস্তান
Connect with us

বিশ্বের খবর

মহাশূন্য অভিযানে ভারতকে টেক্কা দিতে মরিয়া পাকিস্তান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মহাকাশ গবেষণায় ভারতকে টেক্কা দিতে এবার নয়া পদক্ষেপ নিল পাকিস্তান। এবার তারা নভোচারী পাঠাতে চলেছে মহাশূন্যে, আর এই অভিযানে প্রধান সহায়ক হিসেবে থাকছে চিন। সম্প্রতি পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো এবং চিনের চায়না ম্যানড স্পেস এজেন্সি (CMSA) এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে পাকিস্তানি নভোচারীরা চিনের মহাকাশ স্টেশনে প্রশিক্ষণ নেবে এবং পরবর্তী ধাপে মহাশূন্যে যাত্রা করবে।

চিনের মহাকাশ সংস্থা CMSA জানিয়েছে, পাকিস্তানি নভোচারীদের তিয়ানগং মহাকাশ স্টেশন থেকে মহাশূন্যে পাঠানো হবে। পাকিস্তানের এই পদক্ষেপ তাদের মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বিশ্লেষকদের মতে, চিনের এই সহযোগিতার পেছনে রয়েছে বড় দুটি কারণ—প্রথমত, মহাকাশ গবেষণায় আমেরিকা ও রাশিয়ার সমকক্ষ হতে চায় চিন, দ্বিতীয়ত, উন্নয়নশীল দেশগুলোর ওপর মহাকাশ গবেষণায় প্রভাব বিস্তার করতে চায় তারা।

আরও পড়ুনঃআমেরিকার শুল্ক নীতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া, পাল্টা জবাব কানাডা-মেক্সিকো!

এই চুক্তির ফলে পাকিস্তানের প্রথম নভোচারী মহাকাশে পা রাখতে চলেছেন, তবে প্রকল্পটি বাস্তবায়নে কয়েক বছর সময় লাগতে পারে। কারণ, পাকিস্তানি নভোচারীদের প্রথমে দীর্ঘ প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হবে, তারপর চূড়ান্তভাবে মহাশূন্যে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশিক্ষণ প্রক্রিয়া দ্রুত শেষ হলে অভিযান আরও এগিয়ে আনা হতে পারে বলে জানিয়েছেন চিনা সংস্থার এক কর্মকর্তা।

Advertisement
ads

পাকিস্তানের মহাকাশ গবেষণা নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, এটি দেশটির জন্য বড় এক মাইলফলক হতে পারে। তবে চিনের সহায়তা ছাড়া তারা কতদূর যেতে পারবে, সেটাই এখন দেখার বিষয়!

Continue Reading
Advertisement