বদ্রীনাথে তুষার ধসে চাপা পড়ে মৃত চার শ্রমিক! বাকিদের খোঁজে তল্লাশি
Connect with us

দেশের খবর

বদ্রীনাথে তুষার ধসে চাপা পড়ে মৃত চার শ্রমিক! বাকিদের খোঁজে তল্লাশি

Dwip Narayan Chakraborty

Published

on

১দিনের বেশি সময় পার হয়ে গিয়েছে। বদ্রীনাথে তুষার ধসে আটকে থাকা ৫০ জন শ্রমিককে উদ্ধার করা গেলেও, তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৪ শ্রমিকের। কিন্তু, এখনও বাকিদের খোঁজ পাওয়া যায়নি। এখনও চলছে উদ্ধার কাজ।

গত বৃহস্পতিবার সকাল থেকেই লাগাতার তুষারপাত হচ্ছে উত্তরাখণ্ডে। গত শুক্রবার আচমকাই উত্তরাখণ্ডের চামোলি জেলার মানা গ্রামে তুষার ধস নাম। বদ্রীনাথ এলাকায় কাজ করার সময় ঘটে দুর্ঘটনা। তুষার ধসে আটকে পড়েন অন্তত ৫৭ জন শ্রমিক। ধসে আটকে পড়া শ্রমিকদের জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ শুরু করেছে। তাঁর পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগিয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ, বর্ডার রোডস অর্গাাইজেশনের সদস্যেরা।

আরও পড়ুন – নেকড়ের একতা ও ধৈর্য যা হার মানায় বর্তমান যুগের মানুষকেও

প্রাথমিক ভাবে জানতে পারা যাচ্ছে, বদ্রীনাথে ৫৭ জন শ্রমিক বর্ডার রোড অর্গানাইজেশনের একটি সাইটের কাছে বরফ সরানোর কাজ করছিলেন। আচমকাই ঘটে বিপত্তি। এমনকি শুক্রবার থেকেই ভারতীয় সেনাও শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে শনিবার দুপুর পর্যন্ত ৫০ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে চার শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা। এখনও আটকে পাঁচ জন শ্রমিক। .

Advertisement
ads

ইতিমধ্যে তুষারধসে আটকে পড়া ৫৭ জন শ্রমিকের নামের তালিকা প্রকাশ করেছে চামোলী পুলিশ। তালিকায় রয়েছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং বিহারের ১১ জন করে শ্রমিক। এছাড়াও হিমাচল প্রদেশের সাত জন, জম্মু ও কাশ্মীরের এক জন এবং পঞ্জাবের এক জন শ্রমিক রয়েছেন। বাকি ১৩ জন শ্রমিকের ঠিকানা এখনও পর্যন্ত জানা যায়নি। ওই ১৩ জনের মধ্যে ১০ জনের পুরো নাম এবং আধার নম্বরও জানা যায়নি।

আরও পড়ুন – কারাবাস থেকে এলন মাস্ককে চিঠি জ্যাকলিনের চর্চিত প্রেমিক সুকেশের! কিন্তু কেন?

Continue Reading
Advertisement