বেসরকারি যাত্রীবাহী যান ধর্মঘটে সামিল পরিবহন সংগঠন
Connect with us

উত্তর দিনাজপুর

বেসরকারি যাত্রীবাহী যান ধর্মঘটে সামিল পরিবহন সংগঠন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৯ জানুয়ারী : টোলপ্লাজার কর্মীদের হাতে বাস মালিকদের আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বেসরকারি বাস মিনিবাস বন্ধের জেরে এদিন সকাল থেকেই চরম সমস্যায় পরেছেন নিত্যযাত্রী থেকে সাধারন মানুষ। রাস্তায় বেড়িয়ে চরম হয়রানির শিকার হন তারা।

রায়গঞ্জের পানিশালায় টোল আদায় ঘিরে ঝামেলার ঘটনায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন বাস মালিক। অবিলম্বে অভিযুক্ত টোল কর্মীদের গ্রেফতারের দাবীতে রবিবার সকাল থেকে বোসরকারি বাস ধর্মঘটে সামিল হয়েছে মালিক পক্ষ। শনিবার দুপুরেই এই সিদ্ধান্তের কথা ঘোষনা করেছিলেন বেসরকারি বাস-মিনিবাস ওনার্স ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক প্লাবন প্রামানিক। সেই অনুযায়ী রবিবার সকাল থেকেই রায়গঞ্জ সহ গোটা উত্তর দিনাজপুর জেলাজুড়ে বেসরকারি বাস, মিনিবাস, ছোট গাড়ি সবই বন্ধ থাকে। রায়গঞ্জ শহরের পৌর বাসস্ট্যান্ড থেকে এদিন কোনো যাত্রী গাড়ি বের হয়নি। শহরের রাস্তায় কোনো বেসরকারি যাত্রীবাহি যান চলাচলের চিত্র নজরে আসেনি। সকাল থেকেই বাসস্ট্যান্ড চত্বর ছিল থমথমে।

প্রসঙ্গতঃ গত শুক্রবার গভীর রাত থেকে রায়গঞ্জের পানিশালায় নবগঠিত টোলপ্লাজায় টোল আদায়ের প্রক্রিয়া শুরু হয়। বেসরকারি পরিবহন মালিক সংগঠনের দাবী, আগে থেকে কোনো তথ্য ছাড়ায় টোল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহন করে। ফলে আর্থিক ক্ষতির আশঙ্কায় শনিবার দুপুরে বেসরকারি বাস মালিক পক্ষ টোল প্লাজায় গিয়ে এই সমস্যার কথা বলতেই টোলের কর্মীরা তাদের উপরে চড়াও হয় বলে অভিযোগ। তাদের আক্রমনে আহত হন বেশ কয়েকজন বাস মালিক। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের গ্রেফতারের দাবীতে রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি যাত্রীবাহি গাড়ি বনধ শুরু হয়। এদিকে ধর্মঘটের প্রথম দিনেই তার চরম প্রভাব পরে যাত্রী সাধারনের উপরে। এদিন সকাল থেকেই যাত্রী পরিষেবা ব্যহত হওয়ায় চরম দূর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। চিকিৎসা, শিক্ষা, বানিজ্য সহ বিভিন্ন কাজে বাইরে যাওয়ার জন্য বেসরকারি পরিবহনের উপর মানুষ অনেক বেশী নির্ভর করে থাকেন। সেক্ষেত্রে রবিবার বেলা বাড়তেই চরম হয়রানির শিকার হতে হয় যাত্রীদের। স্ট্যান্ডে এসে গাড়ি না পেয়ে অগত্যা সরকারি বাসের জন্য অপেক্ষা করতে হয় সাধারন মানুষকে।

অনেকেই ফিরে যান। এই সমস্যার সমাধান করতে এখন প্রশাসন কি ভূমিকা গ্রহন করে সেদিকেই তাকিয়ে সকলেই।উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কুশল বোস এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। গতকাল বাসমালিক দের আক্রান্ত হওয়ার ঘটনার তীব্র সমালোচনা করেন তিনি। তার বক্তব্য, টোল চালুর আগে তার নিয়মাবলি পুঙ্খানুপুঙ্খ ভাবে বেসরকারি পরিবহন করে জানানো উচিত। এ বিষয়ে চলতি মাসের শুরুতে সাংসদ, এন এইচ অথরিটি ও জেলাশাসকের কাছে দাবীও জানিয়েছিলেন তারা। তাই অবিলম্বে সমস্যার সমাধান না হলে ধর্মঘট জারি রাখার হুঁশিয়ারি দিয়েছেন কুশল বাবু।

Advertisement
ads

রায়গঞ্জের পানিশালার টোল প্লাজায় টোল আদায় ঘিরে ঝামেলার জের। রবিবার সকাল থেকে উত্তর দিনাজপুর জেলাজুড়ে ধর্মঘটে নেমেছে বেসরকারি পরিবহন। এদিন রায়গঞ্জ সহ জেলার প্রতিটি প্রান্তেই বন্ধ বেসরকারি যাত্রীবাহী গাড়ি। একই ছবি হেমতাবাদেও। গাড়ি বন্ধ থাকায় দূর্ভোগের শিকার সাধারন যাত্রীরা। সকাল থেকেই বেসরকারি বাসস্ট্যান্ড চত্বরে থমথমে অবস্থা। কবে থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে যথেষ্ট সন্দীহান সাধারণ মানুষ।

রায়গঞ্জের পানিশালায় টোল সমস্যার সমাধানের লক্ষ্যে এই মুহূর্তে চলছে আলোচনা। বৈঠক বসেছে রায়গঞ্জ থানায়। এই বৈঠকে রয়েছেন ডিএসপি হেডকোয়ার্টার রিপন বল, রায়গঞ্জ থানার আই সি সৌরভ সেন, রায়গঞ্জের উপ পৌরপ্রশাসক অরিন্দম সরকার, এছাড়াও রয়েছেন টোল, এন এইচ অথরিটি এবং বেসরকারি পরিবহন সংগঠনের প্রতিনিধিরা।দফায় দফায় চলছে আলোচনা। কোন পথে সমাধান সূত্র বের হয় তা নিয়ে ২ পক্ষের সাথেই আলোচনা করা হচ্ছে। প্রসঙ্গতঃ টোল প্লাজায় টোল আদায় ঘিরে ঝামেলার জেরে টোল কর্মী ও বাস মালিকদের সংঘর্ষের ঘটনা ঘটে শুক্রবার। টোলের কর্মীদের আক্রমনের প্রতিবাদে রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট চলছে উত্তর দিনাজপুরে। যার প্রভাব পরছে সংলগ্ন জেলাগুলিতেও।