টোটো থেকে নামিয়ে তরুণীকে মারধর, অভিযুক্ত তৃণমূল নেতার ভাই
Connect with us

হামলা

টোটো থেকে নামিয়ে তরুণীকে মারধর, অভিযুক্ত তৃণমূল নেতার ভাই

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ টোটো (Toto) থেকে নামিয়ে এক তরুণীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) দেগঙ্গায় (Deganga)। ঘটনায় অভিযুক্ত ব্যক্তি চাঁপাতলা পঞ্চায়েতের (Chapatala Panchayat) তৃণমূল কংগ্রেসের (TMC) উপপ্রধানের ভাই বলে অভিযোগ উঠেছে। ভাইরাল (Viral) হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি তরুণীকে লাথি ও ঘুষি মারছেন, মুখেও বুটের আঘাত করা হচ্ছে। পাশে কাঁদছে একটি শিশু।

আক্রান্ত তরুণীর নাম সাবিনা খাতুন (Sabina Khatun), বয়স ২৭। তিনি জানান, প্রায় দু’বছর আগে তাঁর স্বামী অন্যত্র চলে যান। এরপর থেকেই শ্বশুরবাড়ির তরফে শারীরিক ও মানসিক নির্যাতনের (Harassment) শিকার হচ্ছেন তিনি। স্বামী বা শ্বশুরবাড়ির কেউই তাঁর ও পাঁচ বছরের সন্তানের খরচ বহন করেন না। নিজে উপার্জন করেই সন্তানকে মানুষ করছেন সাবিনা।

অভিযোগ, ঘটনার দিন থানায় (Police Station) লিখিত অভিযোগ জানাতে ছেলেকে নিয়ে টোটোতে উঠেছিলেন সাবিনা। সেই খবর পেয়ে তাঁর ননদ ও নন্দাই রাস্তায় টোটো থামিয়ে তাঁকে টেনে নামান এবং মারধর শুরু করেন। এমনকি গলায় ওড়না পেঁচিয়ে খুনের চেষ্টাও করা হয় বলে অভিযোগ।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা সাবিনাকে উদ্ধার করে প্রথমে বিশ্বনাথপুর (Biswanathpur) হাসপাতালে ও পরে বারাসত জেলা হাসপাতালে (Barasat District Hospital) ভর্তি করেন। দেগঙ্গা থানায় পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement