মনোনীত প্রার্থী বদলের দাবীতে পথ অবরোধ তৃণমূল নেতৃত্বের
Connect with us

উত্তর দিনাজপুর

মনোনীত প্রার্থী বদলের দাবীতে পথ অবরোধ তৃণমূল নেতৃত্বের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ০৯ মার্চ : ইটাহার, চাকুলিয়ার পর এবারে হেমতাবাদে প্রার্থী পরিবর্তনের দাবিতে পথ অবরোধে সামিল হল হেমতাবাদ তৃনমূল কংগ্রেস নেতৃত্ব। মঙ্গলবার রায়গঞ্জ বিন্দোল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। আন্দোলনকারিদের অভিযোগ, পিকে টীম এক অযোগ্য প্রার্থীকে মনোনীত করেছেন।

তাই মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থী পরিবর্তনের দাবি জানানো হয়েছে। নেত্রী যদি তাদের দাবিকে গুরুত্ব না দেন তবে মনোনীত প্রার্থীর হয়ে নির্বাচন প্রচার করবেন না বলে জানিয়ে দেওয়া হয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃনমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রার্থী তালিকা ঘোষনার পর থেকেই জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছে প্রার্থী বদলের জন্যে। এই বিক্ষোভ থেকে বাদ যায় নি উত্তর দিনাজপুর জেলাও। উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক প্রাক্তন তৃনমূল কংগ্রেস জেলা সভাপতি অমল আচার্যকে প্রার্থী না করায় ওইদিন রাতেই বিক্ষোভ শুরু হয়। প্রার্থী পূর্নবিবেচনার দাবিতে ইটাহার ব্লক তৃনমূল কংগ্রেস কর্মীরা রাস্তা অবরোধ করে। সোমবার এই একই দাবিতে চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী মিনাজুল আফরিন আজাদকে পরিবর্তনের দাবিতে বিক্ষোভ দেখায় তৃনমূল কংগ্রেস কর্মীরা। মঙ্গলবার হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের ১২ অঞ্চলের কর্মীরা একত্রিত হয়ে হেমতাবাদ কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মনকে পরির্তনের দাবিতে রায়গঞ্জ বিন্দোল রাজ্য সড়ক অবরোধ করে। অবরোধের পর বিধানসভা কেন্দ্রের ১২ অঞ্চলের নেতৃত্ব বৈঠকে প্রার্থী পরিবর্তনের দাবিতে সোচ্চার হন উপস্থিত নেতৃত্ব।