৩০০ কর্মী ছাঁটাইয়ের তিন দিনের মাথায় পদত্যাগ ওয়াশিংটন পোস্ট সিইওর
Connect with us

ভাইরাল খবর

৩০০ কর্মী ছাঁটাইয়ের তিন দিনের মাথায় পদত্যাগ ওয়াশিংটন পোস্ট সিইওর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ (The Washington Post)–এ সাম্প্রতিক গণছাঁটাই (Mass Layoff) ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই বড় সিদ্ধান্ত নিলেন সংস্থার পাবলিশার ও সিইও (Publisher & CEO) উইল লুইস। শনিবার তিনি নিজের পদ থেকে ইস্তফা (Resignation) দেওয়ার কথা ঘোষণা করেন। লক্ষণীয় বিষয়, প্রায় ৩০০ জন সাংবাদিক ও কর্মী ছাঁটাইয়ের (Job Cut) সিদ্ধান্ত ঘোষণার ঠিক তিন দিনের মাথায় এই পদত্যাগের খবর সামনে এল।

ইস্তফার কারণ ব্যাখ্যা করে সংস্থার কর্মীদের উদ্দেশে দু’পাতার একটি ই-মেল (Email) পাঠান উইল লুইস। আপাতত তাঁর জায়গায় অস্থায়ী ভাবে ওয়াশিংটন পোস্টের পাবলিশারের দায়িত্ব দেওয়া হয়েছে সংস্থার চিফ ফাইনানসিয়াল অফিসার (Chief Financial Officer) জেফ ডি’অনোফ্রিও-কে।

আর্থিক চাপের কারণে (Financial Crisis) ইতিমধ্যেই একাধিক কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ওয়াশিংটন পোস্ট। ক্রীড়া বিভাগ বন্ধ করা, একাধিক দেশের ব্যুরো (Bureau) গুটিয়ে নেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। অ্যামাজনের প্রতিষ্ঠাতা (Amazon Founder) জেফ বেজোসের মালিকানাধীন এই সংবাদমাধ্যমে ৩০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।

Advertisement
ads

ইস্তফাপত্রে উইল লুইস লেখেন, সংস্থার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতেই তাঁকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। পাশাপাশি মালিক জেফ বেজোসের ভূয়সী প্রশংসাও করেন তিনি। উল্লেখযোগ্য ভাবে, সাম্প্রতিক ছাঁটাইয়ের তালিকায় ছিলেন কংগ্রেস নেতা শশী থারুরের পুত্র, সাংবাদিক ঈশান থারুর (Ishaan Tharoor)

Continue Reading
Advertisement