রাশিয়ায় ৪ ভারতীয় পড়ুয়ার ওপর ছুরি হামলা! মেডিক্যাল হস্টেলে রক্তের স্বস্তিকা
Connect with us

ভাইরাল খবর

রাশিয়ায় ৪ ভারতীয় পড়ুয়ার ওপর ছুরি হামলা! মেডিক্যাল হস্টেলে রক্তের স্বস্তিকা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাশিয়ার (Russia) বাসকর্তোস্তান রিপাবলিকের (Bashkortostan Republic) উফা (Ufa) শহরে এক মেডিক্যাল কলেজের (Medical University) হস্টেলে ভয়াবহ ছুরি হামলার (Knife Attack) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার উফা স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটির (Ufa State Medical University) বিদেশি পড়ুয়াদের হস্টেলের স্পোর্টস হলে আচমকা হামলা চালায় ১৫ বছরের এক কিশোর। ঘটনায় চার ভারতীয় পড়ুয়া (Indian Students) গুরুতর আহত হয়েছেন।

রুশ স্বরাষ্ট্র মন্ত্রকের (Russian Interior Ministry) দাবি, অভিযুক্ত কিশোর নব্য নাৎসি গোষ্ঠী ‘ন্যাশনাল সোশালিজম/হোয়াইট পাওয়ার’ (National Socialism/White Power)-এর সদস্য। হামলার সময় তার মুখে নাৎসি স্লোগান (Nazi Slogan) শোনা যায় এবং এক আহত পড়ুয়ার রক্ত দিয়ে দেওয়ালে স্বস্তিকা (Swastika) চিহ্ন আঁকা হয় বলে অভিযোগ।

Advertisement
ads

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, গোটা হল রক্তে ভেসে যায়। পুলিশ পৌঁছোলে অভিযুক্ত গ্রেপ্তারে বাধা দেয় এবং দুই পুলিশকর্মীকে ছুরিকাঘাত করে। এমনকি নিজেকেও ছুরি দিয়ে আঘাত করে সে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চার ভারতীয় পড়ুয়ার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, বাকিরা স্থিতিশীল। অভিযুক্তকেও শিশু হাসপাতালে (Children’s Hospital) চিকিৎসাধীন রাখা হয়েছে।

ঘটনার পর মস্কোয় (Moscow) ভারতীয় দূতাবাস (Indian Embassy) জানিয়েছে, বিষয়টি তারা নজরে রেখেছে। কাজ়ান (Kazan) থেকে দূতাবাসের আধিকারিকরা উফা যাচ্ছেন আহত পড়ুয়াদের সাহায্যে। ঘটনার তদন্ত শুরু করেছে রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি (Investigative Committee)।

Advertisement
ads
Continue Reading
Advertisement