নির্বাচন কমিশন এখন বিজেপির অস্ত্র! মমতার চিঠির পর কেজরিওয়াল ও ওমরের সমর্থনে শোরগোল
Connect with us

রাজনীতি

নির্বাচন কমিশন এখন বিজেপির অস্ত্র! মমতার চিঠির পর কেজরিওয়াল ও ওমরের সমর্থনে শোরগোল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের (Election Commission) ভূমিকা নিয়ে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। রাজ্যের ৫০ জনেরও বেশি শীর্ষ আমলাকে (Bureaucrats) বদলি ও অপসারণের প্রতিবাদে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই লড়াইয়ে এবার তাঁর পাশে এসে দাঁড়ালেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এবং জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

এক্স হ্যান্ডলে (X) এক পোস্টে কেজরিওয়াল অভিযোগ করেন, বিজেপি অসৎ উপায়ে নির্বাচন জিততে কমিশনকে হাতিয়ার (Weapon) হিসেবে ব্যবহার করছে। তাঁর দাবি, দিল্লির নির্বাচনের সময়ও একইভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং পুলিশ-প্রশাসনের (Police administration) অপব্যবহার করা হয়েছিল। মমতার লড়াইকে ‘গণতন্ত্র বাঁচানোর লড়াই’ বলে অভিহিত করে পূর্ণ সমর্থনের বার্তা দিয়েছেন আপ প্রধান। অন্যদিকে, ওমর আবদুল্লা (Omar Abdullah) স্পষ্ট জানান, আমলা রদবদল করে নির্বাচনের ফলাফল (Election results) প্রভাবিত করা যায় না; জনসমর্থন থাকলে মমতা দিদিই আবার জিতবেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বেই প্রধান নির্বাচন কমিশনারকে (Chief Election Commissioner) চিঠি দিয়ে একে ‘রাজনৈতিক হস্তক্ষেপ’ (Political interference) বলে দাবি করেছেন। তাঁর মতে, মুখ্য সচিব, ডিজি ও পুলিশ কমিশনারদের ভিনরাজ্যে বদলি করে বাংলার প্রশাসনিক ব্যবস্থাকে পঙ্গু (Cripple) করার সুপরিকল্পিত চেষ্টা চলছে। সংবিধানের (Constitution) ওপর এই আঘাতের বিরুদ্ধে বাংলা শেষ পর্যন্ত লড়াই করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Advertisement
ads
Continue Reading
Advertisement