২৪ ঘন্টার আগেই শেষ হচ্ছে দিন, চাঞ্চল্যকর তথ্য বিজ্ঞানীদের
Connect with us

বিশ্বের খবর

২৪ ঘন্টার আগেই শেষ হচ্ছে দিন, চাঞ্চল্যকর তথ্য বিজ্ঞানীদের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১০ জানুয়ারী : আমরা সকলেই জানি যে ২৪ ঘন্টায় একদিন ৷ কিন্তু বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে জানতে পেরেছেন ২৪ ঘন্টার কম সময়ের মধ্যে দিন ফুরিয়ে যাচ্ছে৷ অর্থাৎ পৃথিবীর গতি বেড়ে চলায় ২৪ ঘন্টার আগেই দিন শেষ হয়ে আসছে ৷ এই চাঞ্চল্যকর তথ্য আসার পর উদ্বিগ্ন বিজ্ঞানীরা ৷

বিজ্ঞানীদের দাবি, ২০২০ সালের ১৯ জুলাই, দিন সম্পূর্ণ হয়েছিল ২৪ ঘণ্টার কাঁটা স্পর্শ করার ১.৪৬০২ মিলিসেকেন্ড আগে। ১৯৬০ সাল থেকে হিসাব করলে বিগত ২০২০ বছরটিতে স্বল্পতম দিনের সংখ্যা ছিল ২৮টি। বিজ্ঞানীদের দাবি, এই সংখ্যা চলতি বছরে আরও বাড়বে। ২০২১ সালে গড়ে প্রতিদিনের মেয়াদ ২৪ ঘণ্টা থেকে ০.০৫ মিলিসেকেন্ড কম হবে। যদিও দিনের সময় আদৌ কমে আসছে কি না তা জানতে হলে অ্যাটমিক ক্লকের পরিমাপ করতে হয়৷ মিলিসেকেন্ড মানে এক সেকেন্ডের হাজার ভাগের এক ভাগ। এই মেয়াদকে নগণ্যই ধরা যায়৷ তবে বিজ্ঞানীদের অনুমান বিশ্ব উষ্ণায়ন আর হিমবাহের গলনের জেরে গতি বৃদ্ধি পাচ্ছে। ফলে আগামীদিনে বিশ্ব উষ্ণায়ন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ না করলে অচিরেই পৃথিবী তাঁর নিজস্ব স্বাভাবিক গতি হারিয়ে ফেলতে পারে।

Continue Reading
Advertisement