নতুন টুইস্ট-চমক নিয়ে দর্শকের সামনে ‘বিগ বস’–এর ১৯তম অধ্যায়
Connect with us

বিনোদন

নতুন টুইস্ট-চমক নিয়ে দর্শকের সামনে ‘বিগ বস’–এর ১৯তম অধ্যায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ, ২৪ অগস্ট থেকে শুরু হচ্ছে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ১৯’ (Bigg Boss 19)। বরাবরের মতোই এই শো-এর সঞ্চালনায় থাকছেন বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan)। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে কালার্স টিভি (Colors TV) ও জিও হটস্টার (Jio Hotstar)-এ।

শো-এর শুরুর দিনক্ষণ আগেই ঘোষণা করা হলেও, দর্শকদের আগ্রহ আজ থেকে নতুন মাত্রা পেতে চলেছে। সলমন খান নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমি নিজে ‘বিগ বস’-এর অবিচ্ছেদ্য অংশ। প্রতি সিজনেই কিছু না কিছু নতুন টুইস্ট থাকে, এবারের সিজনও তার ব্যতিক্রম হবে না। আমিও দর্শকদের মতোই মুখিয়ে আছি নতুন অধ্যায়ের জন্য।”

বিগ বস ১৯–এর অন্যতম আকর্ষণ থাকছে সেলিব্রিটি প্রতিযোগীরা। এবারের সিজনে অংশ নিচ্ছেন গৌরব খান্না (Gaurav Khanna), অমল মালিক (Amaal Mallik), অভিষেক বাজাজ (Abhishek Bajaj), মৃদুল তিওয়ারি (Mridul Tiwari)-সহ টেলিভিশন ও সংগীত জগতের একাধিক জনপ্রিয় মুখ।

 

View this post on Instagram

 

Advertisement
ads

A post shared by JioHotstar (@jiohotstar)

তবে এবারের শো ঘিরে বড় পরিবর্তন বাজেট সংক্রান্ত। সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, প্রযোজনা খরচ কিছুটা কমানো হয়েছে। এর প্রভাব পড়েছে সঞ্চালকের পারিশ্রমিকেও। জানা গিয়েছে, এই সিজনের জন্য সলমন খান পাচ্ছেন প্রায় ১২০-১৫০ কোটি টাকা, যেখানে ‘বিগ বস ১৭’-এ তাঁর পারিশ্রমিক ছিল ২৫০ কোটি এবং ‘বিগ বস ১৮’-এ ২০০ কোটি।

আরও একটি নতুনত্ব হলো সম্প্রচারের ধরণ। এবারের সিজনের এপিসোডগুলি প্রথমেই দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টার-এ, তারপর টিভি পর্দায় সম্প্রচারিত হবে। ফলে অনলাইন দর্শকদের জন্য থাকছে বাড়তি সুবিধা ও আকর্ষণ।

Advertisement
ads

শুরু হলো বিগ বস ১৯–এর নতুন যাত্রা। এবার দেখার পালা—কোন কোন টুইস্ট-টানাপোড়েন, সম্পর্ক-রাজনীতি আর চমকপ্রদ মুহূর্তে মাত করবে দর্শকদের রাতের টিভি-সময়।

Continue Reading
Advertisement