অসমাপ্ত কাজ শেষ করার অঙ্গীকার! শতাধিক মোটরবাইক নিয়ে মনোনয়ন পেশ গৌতম পালের
Connect with us

উত্তর দিনাজপুর

অসমাপ্ত কাজ শেষ করার অঙ্গীকার! শতাধিক মোটরবাইক নিয়ে মনোনয়ন পেশ গৌতম পালের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে (Assembly Election) পাখির চোখ করে উত্তর দিনাজপুরের করনদীঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল তাঁর মনোনয়ন পত্র (Nomination Paper) জমা দিলেন। বৃহস্পতিবার রায়গঞ্জের জেলাশাসকের দপ্তরে (District Magistrate Office) মনোনয়ন পেশের আগে এক সুবিশাল র‍্যালি (Rally) ও শক্তির প্রদর্শন করে ঘাসফুল শিবির।

এদিন সকাল থেকেই রায়গঞ্জের নাগর এলাকায় করনদীঘি বিধানসভা কেন্দ্রের কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থক এসে জমায়েত হন। সেখান থেকে শতাধিক মোটরবাইক এবং একাধিক গাড়ির সুবিশাল কনভয় (Convoy) নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (Procession) করে কর্ণজোড়ায় জেলাশাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন প্রার্থী। গৌতম পালের সঙ্গে এই মিছিলে শামিল হয়েছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সহ করনদীঘি এলাকার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব (Top Leadership)।

মনোনয়ন পত্র জমা দিয়ে তৃণমূল প্রার্থী গৌতম পাল জানান, তাঁকে পুনরায় প্রার্থী করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ। প্রার্থীর দাবি, মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় করনদীঘি এলাকায় প্রচুর উন্নয়ন (Development) হয়েছে। তিনি ব্যক্তিগতভাবে সারা বছর মানুষের আপদে-বিপদে পাশে থেকেছেন, তাই আসন্ন নির্বাচনে জয় (Victory) নিয়ে তিনি সম্পূর্ণ নিশ্চিত। নির্বাচিত হওয়ার পর আগামী দিনে বিধানসভা এলাকার সমস্ত অসমাপ্ত কাজ দ্রুত শেষ করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

Advertisement
ads
Continue Reading
Advertisement