ইসলামাবাদে শিয়া মসজিদের সামনে আত্মঘাতী বিস্ফোরণ! লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Connect with us

হামলা

ইসলামাবাদে শিয়া মসজিদের সামনে আত্মঘাতী বিস্ফোরণ! লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফের রক্তাক্ত পাকিস্তান (Pakistan)। শুক্রবার জুম্মাবারে (Friday prayer) রাজধানী ইসলামাবাদের (Islamabad) শেহজাদ টাউন এলাকার তরলাই ইমামবারগা (Tarlai Imambargah) শিয়া মসজিদের (Shia mosque) সামনে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ (suicide blast) ঘটে। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। জখম হয়েছেন ৬০ থেকে ৮০ জনেরও বেশি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজের সময় মসজিদে বিপুল ভিড় ছিল। হামলাকারী মসজিদের ভিতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা (security personnel) তাকে গেটেই আটকে দেন। এরপরই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় মসজিদের একটি ফটক ও আশপাশের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। রাস্তায় ছড়িয়ে পড়ে দগ্ধ দেহ ও বিচ্ছিন্ন অঙ্গ।

ঘটনার পর ইসলামাবাদ জুড়ে জরুরি অবস্থা (emergency) ঘোষণা করেছে পুলিশ প্রশাসন। আহতদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (PIMS), পলিক্লিনিক (Polyclinic) ও সিডিএ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ জানান, ফরেনসিক (forensic) দল ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করছে। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে।

Advertisement
ads

বিশ্লেষকদের মতে, রাজধানীর মতো সংবেদনশীল এলাকায় ধর্মীয় স্থানে এই হামলা পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থাকে ফের প্রশ্নের মুখে ফেলল।

Continue Reading
Advertisement