অফবিট
অশ্লীল কনটেন্টের দাপট রুখতে কড়া কেন্দ্র! ফের একযোগে বন্ধ ৫টি জনপ্রিয় ওটিটি অ্যাপ
ডিজিটাল ডেস্কঃ ওয়েব সিরিজের (Web Series) নামে লাগামহীন যৌন দৃশ্য এবং অশালীন বিষয়বস্তু প্রদর্শনের অভিযোগে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Ministry of Information and Broadcasting)। ৫টি ওটিটি (OTT) প্ল্যাটফর্মকে ভারতে নিষিদ্ধ (Banned) ঘোষণা করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে নরেন্দ্র মোদি সরকার। নিষিদ্ধ তালিকায় রয়েছে— মুড এক্স ভিআইপি (MoodXVIP), কোয়েল প্লেপ্রো (Koyal Playpro), ডিজি মুভিপ্লেক্স (Digi Movieplex), ফিল (Feel) এবং জুগুনু (Jugnu)।
সরকারি সূত্রের খবর, এই প্ল্যাটফর্মগুলিকে এর আগে একাধিকবার সতর্কবার্তা (Warning) পাঠানো হয়েছিল। কিন্তু তারা অশ্লীল কনটেন্ট (Obscene Content) প্রদর্শন বন্ধ না করায় এবার কঠোর পদক্ষেপ নেওয়া হল। তথ্য ও প্রযুক্তি আইন (IT Act) ২০২১-এর ‘কোড অফ এথিক্স’ (Code of Ethics) অনুযায়ী, প্রতিটি প্ল্যাটফর্মকে কন্টেন্টের বয়স-ভিত্তিক শ্রেণিবিভাজন (Age Classification) এবং শিশুদের সুরক্ষার জন্য ‘অ্যাক্সেস কন্ট্রোল’ (Access Control) নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছিল।
কেন্দ্র সাফ জানিয়েছে, পকসো (POCSO) এবং তথ্য সম্প্রচার আইনের অধীনে অশালীন ভিডিও প্রচার করা একটি দণ্ডনীয় অপরাধ (Legal Offense)। প্রতিটি ওটিটি প্ল্যাটফর্মকে নিজস্ব স্ব-নিয়ন্ত্রিত কমিটি (Self-Regulatory Committee) গঠন করে আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ২০২৪ সালেও অশ্লীলতার দায়ে ১৮টি প্ল্যাটফর্ম এবং বেশ কিছু ওয়েবসাইট ব্লক করেছিল কেন্দ্র। বর্তমান সিদ্ধান্তের ফলে ভারতে বসে এই ৫টি অ্যাপ আর ব্যবহার (Access) করা যাবে না।
