ডাইনে মোড় না কি বামে স্থিতি? প্রতীক উরের দলবদল নিয়ে রহস্য ঘনীভূত
Connect with us

ভাইরাল খবর

ডাইনে মোড় না কি বামে স্থিতি? প্রতীক উরের দলবদল নিয়ে রহস্য ঘনীভূত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সোমবার থেকেই বঙ্গ রাজনীতির (State Politics) কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ বাম নেতা প্রতীক উর রহমান। তাঁর পদত্যাগ পত্র প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র জল্পনা (Speculation)। রাজনৈতিক মহলে জোর খবর, চলতি সপ্তাহেই তিনি ‘কাস্তে’ ছেড়ে ‘ঘাসফুল’ শিবিরে নাম লেখাতে পারেন। এই আবহে অবশেষে মুখ খুললেন প্রতীক। তিনি স্পষ্ট জানান, পদত্যাগের সিদ্ধান্তের পর প্রায় সব রাজনৈতিক দলই তাঁর সঙ্গে যোগাযোগ (Contact) করেছে। তবে তিনি কোন পথে হাঁটবেন, না কি পাকাপাকিভাবে রাজনৈতিক সন্ন্যাস (Political retirement) নেবেন, তা সময়ই বলবে।

এদিকে, নির্বাচনের (Election) মুখে এমন একজন সক্রিয় ও সংখ্যালঘু (Minority) নেতাকে হারাতে নারাজ। সূত্রের খবর, প্রতীকের মানভঞ্জনে খোদ প্রবীণ নেতা বিমান বসু ফোনে কথা বলেছেন। সিপিএমের একাংশ তাঁকে সামনে রেখে ২০২৬-এর লড়াইয়ের পরিকল্পনা করলেও, দলের অভ্যন্তরীণ ‘লবি’ (Internal Lobby) তা আটকে দিচ্ছে বলে খবর। প্রতীক উর রহমান অত্যন্ত কৌশলে ধোঁয়াশা বজায় রেখে বলেছেন, “অনেক দল যোগাযোগ করেছে, কারও সঙ্গে কথা বলেছি, কারও সঙ্গে বলিনি। আমি বিজেপি, সিপিএম না কি হুমায়ুনের দলে যাব, তা সময় ঠিক করবে। সময় সব থেকে বড় শিক্ষক (Greatest teacher)।” এখন দেখার, এই তরুণ তুর্কি শেষ পর্যন্ত বামেই থাকেন নাকি ডাইনে মোড় ঘোরেন।

Continue Reading
Advertisement ads