রাজনাথ সিংয়ের ইঙ্গিতবাহী পোস্ট! শত্রু দমনে ভারতের নতুন অস্ত্র আইএনএস ‘অরিদমন’
Connect with us

দেশের খবর

রাজনাথ সিংয়ের ইঙ্গিতবাহী পোস্ট! শত্রু দমনে ভারতের নতুন অস্ত্র আইএনএস ‘অরিদমন’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শত্রুর বুকে ত্রাস সৃষ্টি করে নৌবাহিনীর শক্তি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে ভারত। শুক্রবার ভারতের তৃতীয় দেশীয় প্রযুক্তিতে নির্মিত পারমাণবিক সাবমেরিন (Nuclear Submarine) আইএনএস ‘অরিদমন’ উদ্বোধন করতে চলেছেন প্রতিরক্ষামন্ত্রী (Defence Minister) রাজনাথ সিং। এদিন সকালে একটি ইঙ্গিতবাহী পোস্ট (Post) করে তিনি লিখেছেন, “এটি কেবল কথার কথা নয়, এটি শক্তির প্রতীক—অরিদমন!” মনে করা হচ্ছে, আজই তিনি সাবমেরিনটিকে আনুষ্ঠানিকভাবে নৌসেনার (Navy) হাতে তুলে দেবেন।

এই পারমাণবিক সাবমেরিনটি ‘শিপ সাবমার্সিবল ব্যালেস্টিক নিউক্লিয়ার’ বা এসএসবিএন (SSBN) শ্রেণির অন্তর্ভুক্ত। এটি যেমন পরমাণু শক্তি দ্বারা চালিত, তেমনই পারমাণবিক হামলা চালাতেও সক্ষম। বিশাখাপত্তনমের জাহাজ নির্মাণ কেন্দ্রে (Ship Building Centre) এলঅ্যান্ডটি (L&T) সংস্থা এটি তৈরি করেছে। এই ডুবোজাহাজে ৭৫০ কিলোমিটার পাল্লার কে-১৫ এবং ৩,০০০ কিলোমিটারের বেশি পাল্লার কে-৪ ব্যালিস্টিক মিসাইল (Ballistic Missile) মজুত থাকবে।

Advertisement
ads

আধুনিক রণকৌশল অনুযায়ী, ভারতের ‘সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি’ (Second Strike Capability) বা পাল্টাহান দেওয়ার ক্ষমতা বৃদ্ধিতে এই সাবমেরিন অত্যন্ত জরুরি। কারণ স্থলভাগে পরমাণু পরিকাঠামো ধ্বংস হলেও সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এই সাবমেরিন শত্রুপক্ষ খুঁজে পাবে না। ১৯৭১ সালের যুদ্ধের অভিজ্ঞতায় পরমাণু সক্ষমতার প্রয়োজনীয়তা অনুভব করেছিল ভারত। এরপর ২০১৬ সালে ‘অরিহন্ত’ এবং ২০২৪ সালে ‘অরিঘাত’ আসার পর এবার তিন নম্বর পারমাণবিক সাবমেরিন ‘অরিদমন’ (Aridaman) পেতে চলেছে নৌসেনা। চিনের মতো শক্তিশালী প্রতিপক্ষের মোকাবিলার ক্ষেত্রে এটি ভারতের জন্য এক বড় মাইলফলক (Milestone)।

Continue Reading
Advertisement