মোদিকে প্রশংসায় ভরিয়ে দিলেন পুতিন, রুশ তেল প্রসঙ্গে আমেরিকাকে কড়া বার্তা
Connect with us

দেশের খবর

মোদিকে প্রশংসায় ভরিয়ে দিলেন পুতিন, রুশ তেল প্রসঙ্গে আমেরিকাকে কড়া বার্তা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দু’দিনের ভারত সফরে রাজধানী দিল্লিতে (Delhi) পৌঁছেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “মোদিকে পেয়ে ভারত ধন্য। মোদির নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতবর্ষের নাম।” ভারতের সঙ্গে তাঁর সম্পর্ককে ‘বিশ্বস্ত ও বন্ধুত্বপূর্ণ’ বলেও উল্লেখ করেন পুতিন।

তিনি আরও জানান, অর্থনীতি (Economy), প্রতিরক্ষা (Defence) এবং প্রযুক্তি (Technology) সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সহযোগিতা জোরদার করতে মোদি অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। ভারত-রুশ সম্পর্ককে আরও শক্ত ভিত্তিতে দাঁড় করাতে দুই দেশই উৎসুক বলে জানান রুশ প্রেসিডেন্ট।

রুশ তেল (Russian Oil) কেনার ইস্যুতেও আমেরিকাকে বার্তা দেন পুতিন। তাঁর কথায়, “আমেরিকা নিজেদের স্বার্থে আমাদের থেকে পারমাণবিক জ্বালানি কিনলে, ভারতের কেন সেই অধিকার থাকবে না?” তিনি জানান, চলতি বছরের প্রথম নয় মাসে দ্বিপাক্ষিক বাণিজ্যে সামান্য পতন হলেও, রুশ তেল এখনও নির্বিঘ্নে ভারত পৌঁছাচ্ছে।

Advertisement
ads

এ সফরে ভারত রাশিয়ায় সামুদ্রিক পণ্য (Seafood), প্রক্রিয়াজাত খাদ্য (Processed Food), আলু (Potato) ও ওষুধ (Pharmaceuticals) রপ্তানির পরিমাণ বাড়াতে কাজ করবে। পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তি (FTA), প্রতিরক্ষা সহযোগিতা, এস-৪০০ ও সুখোই SU-57 নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার হায়দরাবাদ হাউসে (Hyderabad House) ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন পুতিন। পাশাপাশি মোদির সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক আরও নতুন বাণিজ্য চুক্তির পথ খুলে দিতে পারে।

Continue Reading
Advertisement