মথুরায় শ্রীকৃষ্ণ জন্মস্থান দর্শনে রাষ্ট্রপতি, পূর্ণ ভক্তিভরে দিলেন পূজা
Connect with us

দেশের খবর

মথুরায় শ্রীকৃষ্ণ জন্মস্থান দর্শনে রাষ্ট্রপতি, পূর্ণ ভক্তিভরে দিলেন পূজা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আজ উত্তরপ্রদেশ (Uttar Pradesh)-এর বৃন্দাবন (Brindaban) সফরে রয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। সফদরজং রেলওয়ে স্টেশন (Safdarjung Railway Station) থেকে বিশেষ একটি ট্রেনে করে তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হন।

রাষ্ট্রপতির এই সফরটি একদিনের হলেও, এটি পূর্ণ ভক্তিভরে ভরা। বৃন্দাবনে পৌঁছে তিনি প্রথমে দর্শন ও পূজা করেন শ্রী বাঁকে বিহারী মন্দিরে (Banke Bihari Temple)। এরপর রাষ্ট্রপতি পরিদর্শন করেন নিধিবন (Nidhivan) ও কুব্জা কৃষাণ মন্দির (Kubja Krishan Temple)।

রাষ্ট্রপতির দিনব্যাপী এই সফরে আরও রয়েছে কিছু গুরুত্বপূর্ণ তীর্থস্থান দর্শন। তিনি যান সুদামা কুটির (Sudama Kutir) ও শেষে পূজা দেন মথুরার (Mathura) শ্রীকৃষ্ণ জন্মস্থান (Shri Krishna Janmasthan) মন্দিরে।

রাষ্ট্রপতির এই সফরের উদ্দেশ্য শুধুই ধর্মীয় নয়, এর মাধ্যমে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন ও জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরা হচ্ছে।

Advertisement
ads