রামকেলি মেলায় পকেটমারদের উপদ্রব, ধরা পড়ল ১১ জন মহিলা
Connect with us

ধর্ম

রামকেলি মেলায় পকেটমারদের উপদ্রব, ধরা পড়ল ১১ জন মহিলা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মালদার (Malda) ঐতিহ্যবাহী রামকেলি মেলা (Ramkeli Fair) এবার শুধুই ভক্তদের আস্থার কেন্দ্র নয়, একইসঙ্গে পকেটমারদের (Pickpockets) জন্যও এ যেন বড়লোক হবার সুযোগ। মেলার ভীড়ের মধ্যে একাধিক ভক্তের মোবাইল ফোন ও মানিব্যাগ নিমেষেই উধাও হয়ে যায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মেলা প্রাঙ্গণে। অভিযোগ পেয়ে দ্রুত তৎপর হয় ইংরেজবাজার থানার (Englishbazar Police Station) পুলিশ।

তদন্তে নেমে পুলিশ একসঙ্গে পাকড়াও করে ১১ জন মহিলা পকেটমারকে। ধৃতদের মধ্যে বেশ কয়েকজন আসানসোল (Asansol), বিহার (Bihar) এবং ঝাড়খণ্ডের (Jharkhand) বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত মহিলারা পেশাদার পকেটমার এবং এই ধরনের মেলা-ভিত্তিক অপরাধের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত।

আরও পড়ুনঃ শিক্ষা-চাকরি নিয়ে প্রশ্ন, বিধানসভায় হট্টগোল, বিজেপি বিধায়কের সাসপেনশন ঘিরে তপ্ত রাজনীতি

মঙ্গলবার (Tuesday) ধৃতদের মালদা জেলা আদালতে (Malda District Court) পেশ করবে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মেলা চলাকালীন ভিড়ের সুযোগ নিয়ে এই মহিলারা পকেটমারির ছক কষেছিল। তবে পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত তাদের ধরা সম্ভব হয়।

Advertisement
ads

পুলিশের তরফে মেলায় আসা ভক্তদের সতর্ক থাকার বার্তাও দেওয়া হয়েছে। পাশাপাশি, মেলা এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

Continue Reading
Advertisement