জুবিন গর্গের মৃত্যুরহস্যে নয়া মোড়, খুড়তুতো ভাই পুলিশ কর্তা গ্রেফতার
Connect with us

ভাইরাল খবর

জুবিন গর্গের মৃত্যুরহস্যে নয়া মোড়, খুড়তুতো ভাই পুলিশ কর্তা গ্রেফতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ জুবিন গর্গের (Zubeen Garg) রহস্যময় মৃত্যুর (Mysterious Death) তদন্তে নয়া মোচড়। এবার গ্রেফতার করা হল তাঁর খুড়তুতো ভাই তথা অসম পুলিশের (Assam Police) এক উচ্চপদস্থ আধিকারিক সন্দীপন গর্গকে (Sandipan Garg)।

অসম পুলিশের সার্ভিসের (Assam Police Service) সুপারিন্টেন্ডেন্ট (In-Charge) পদে কর্মরত সন্দীপন ছিলেন জুবিনের সিঙ্গাপুর (Singapore) সফরের সঙ্গী। তদন্তে উঠে এসেছে, জুবিনের মৃত্যুর সময় তিনি কাছেই ছিলেন।

অসম সিআইডি (CID)-র স্পেশাল ইনভেস্টিগেশন টিম (Special Investigation Team) তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে। সিআইডি-র স্পেশাল ডিজিপি মুন্নাপ্রসাদ গুপ্তা (Munnaprasad Gupta) জানিয়েছেন, “আমরা সন্দীপন গর্গকে গ্রেফতার করেছি এবং আদালতে পেশ করে হেফাজতের (Custody) আবেদন জানানো হয়েছে।”

বর্তমানে তিনি কামরূপ জেলার (Kamrup District) ডেপুটি পুলিশ সুপার (Deputy SP) পদে কর্মরত। কামরূপের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (Chief Judicial Magistrate) আদালত তাঁর ১৪ দিনের পুলিশ হেফাজতের অনুমতি দিয়েছেন।

Advertisement
ads

এর আগেও জুবিনের মৃত্যু সংক্রান্ত মামলায় আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ — জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা (Siddhartha Sharma), বাদ্যযন্ত্র শিল্পী (Musician) শেখরজ্যোতি গোস্বামী, গায়ক (Singer) অমিতপ্রভ মহন্ত এবং উত্তর-পূর্ব ভারত উৎসবের (North East India Festival) উদ্যোক্তা শ্যামকানু মহন্ত।

পাঁচজন গ্রেফতারি ও পুলিশ হেফাজতে থাকা এইসব ঘনিষ্ঠ সহযোগীদের জেরা করে মৃত্যু ঘিরে থাকা রহস্যের জট খুলতে চাইছে তদন্তকারী দল। সন্দীপনের গ্রেফতারি তদন্তে এক বড় মোচড় বলে মনে করছেন অনেকে।

Advertisement
ads
Continue Reading
Advertisement