ইরানের হামলায় নিহত নেতানিয়াহু? ভাইরাল ভিডিও ঘিরে তড়িঘড়ি উত্তর দিল প্রশাসন
Connect with us

বিশ্বের খবর

ইরানের হামলায় নিহত নেতানিয়াহু? ভাইরাল ভিডিও ঘিরে তড়িঘড়ি উত্তর দিল প্রশাসন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইরান এবং ইজরায়েলের মধ্যকার তীব্র সংঘাতের মাঝে সমাজমাধ্যমে (Social media) ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর দাবি- ইরানের হামলায় নাকি নিহত হয়েছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে এই খবর ছড়িয়ে পড়ার পরপরই ইজরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর অত্যন্ত তৎপরতার সঙ্গে জানিয়েছে যে, এই সংবাদ সম্পূর্ণ ভুয়ো (Fake news)। নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ ও সুরক্ষিত আছেন এবং তাঁর মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।

এই জল্পনার সূত্রপাত হয় নেতানিয়াহুর শেয়ার করা একটি ভিডিও (Video) থেকে। শুক্রবার তিনি এক্স (X) হ্যান্ডলে সামরিক পরিস্থিতি নিয়ে একটি ভাষণ পোস্ট করেন। নেটিজেনদের একাংশের দাবি, ভিডিওটির একটি বিশেষ মুহূর্তে নেতানিয়াহুর ডান হাতে ছয়টি আঙুল দেখা গিয়েছে। এই ‘ক্ল্যাসিক এআই গ্লিচ’ (AI glitch) দেখে অনেকেই সন্দেহ করছেন যে, আসল নেতানিয়াহু হয়তো মৃত এবং তাঁর পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) দিয়ে তৈরি ভিডিও চালানো হচ্ছে। মার্কিন রাজনৈতিক ভাষ্যকার ক্যানডেস ওয়েনস প্রশ্ন তোলেন, “বিবি (Bibi) কোথায়?”

জল্পনা আরও বাড়ে যখন ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস কোর (IRGC) ঘোষণা করে যে, তারা নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করবে। তবে এক্স-এর এআই চ্যাটবট ‘গ্রোক’ (Grok) তথ্য যাচাই করে জানিয়েছে, ভিডিওতে যা দেখা যাচ্ছে তা আসলে একটি দৃষ্টি বিভ্রম (Optical illusion)। ভিডিওর একটি নির্দিষ্ট কোণ থেকে নেওয়া স্ক্রিনশট (Screenshot) ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-ইজরায়েল-আমেরিকা যুদ্ধে পরিস্থিতি অত্যন্ত জটিল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর তাঁর পুত্র মোজতবা খামেনি (Mojtaba Khamenei) দায়িত্ব নিলেও তাঁর শারীরিক অবস্থা নিয়ে রহস্য দানা বেঁধেছে। এই ডামাডোলের মাঝেই নেতানিয়াহুর দপ্তর থেকে তুরস্কের আনাদোলু এজেন্সিকে নিশ্চিত করা হয়েছে যে, প্রধানমন্ত্রী জীবিত আছেন এবং যুদ্ধের রণকৌশল সাজাচ্ছেন।

Continue Reading
Advertisement
Developer