মুস্তাফিজুর বাদ, রোহিতদের বাংলাদেশ সফর স্থগিত! বিসিসিআইয়ের বড় সিদ্ধান্ত
Connect with us

খেলার খবর

মুস্তাফিজুর বাদ, রোহিতদের বাংলাদেশ সফর স্থগিত! বিসিসিআইয়ের বড় সিদ্ধান্ত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ স্রেফ আইপিএল (IPL) থেকে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) বাদ দেওয়ার প্রভাব সীমিত থাকছে না। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) এখন চলতি বছরের ভারতীয় দলের বাংলাদেশ (Bangladesh) সফরও স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও বোর্ড জানিয়েছে, চূড়ান্ত অনুমোদন (Final Approval) দিতে হবে ভারত সরকারের (Indian Government)। সূত্রের খবর, রোহিত শর্মা (Rohit Sharma) নেতৃত্বাধীন দল আপাতত বাংলাদেশে (Bangladesh) যাবে না।

গত বছর জুলাইয়ে ভারত সফর করার কথা ছিল। তবে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা (Political Unrest) এবং তৎকালীন শাসকদের (Interim Rulers) ভারত-বিরোধী মনোভাব সফর বাতিলের পেছনে প্রভাব ফেলেছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) সেটি নতুনভাবে আয়োজনের স্বপ্ন দেখেছিল। তারা ঘোষণা করেছিল, সেপ্টেম্বর মাসে তিনটি ওয়ানডে (ODI) ও তিনটি টি-টোয়েন্টি (T20) ম্যাচ হবে।

কিন্তু মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিসিসিআই (BCCI) এখন সরকারি অনুমোদন ছাড়া সফর করতে চাইছে না। বোর্ড সূত্র বলছে, রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হলে ভারত বাংলাদেশ সফর (Bangladesh Tour) করবে না। এই পরিস্থিতি আন্তর্জাতিক ক্রিকেটের (International Cricket) রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত হয়ে উঠেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement