বিহারে ৭৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ১০ হাজার টাকা, মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা চালু করলেন মোদী
Connect with us

ভাইরাল খবর

বিহারে ৭৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ১০ হাজার টাকা, মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা চালু করলেন মোদী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন (assembly election)-এর আগে মহিলাদের উদ্দেশ্যে বড়সড় ঘোষণায় নীতীশ কুমার সরকারের ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ (Mukhyamantri Mahila Rozgar Yojana)। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ৭৫ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে (bank account) সরাসরি ১০ হাজার টাকা করে পাঠানো হয়েছে। এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয় নয়াদিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাত ধরে।

প্রধানমন্ত্রী এই প্রকল্পকে “মা-বোনেদের জন্য ঐতিহাসিক পদক্ষেপ” বলে বর্ণনা করে জানান, এর ফলে লাখপতি দিদি (Lakhpati Didi) প্রকল্পেও বিহার হবে দেশের অগ্রণী রাজ্য।

৭৫০০ কোটি টাকার প্রকল্প চালু করে নীতীশ সরকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে চায়। প্রধানমন্ত্রী বলেন, “প্রত্যেক ভাই চায়, তাঁর বোন সুখী, সুস্থ এবং আত্মনির্ভর (self-reliant) হোক। এই উদ্দেশ্যেই আমরা দুই ভাই, মোদী ও নীতীশ, একসঙ্গে কাজ করছি।” তিনি আরও বলেন, “মহিলারা এই অর্থ ব্যবহার করে নিজের উদ্যোগ শুরু করতে পারবেন। কেউ চাইলে দোকান শুরু করার জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণও (loan) পেতে পারেন। প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।”

সরাসরি টাকা পাঠানোর জন্য কেন্দ্রের জনধন প্রকল্পের (Jan Dhan Scheme) ভূয়সী প্রশংসা করেন মোদী। স্মরণ করিয়ে দেন, আগে একজন প্রধানমন্ত্রী বলেছিলেন ১ টাকা পাঠালে ১৫ পয়সা পৌঁছয়, আর এখন পুরো ১০ হাজার টাকাই পৌঁছে যাচ্ছে মহিলাদের হাতে।

Advertisement
ads ads

নির্বাচনের আগে এই প্রকল্প ঘিরে রাজনৈতিক উত্তাপও বেড়েছে। প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমার একযোগে আক্রমণ করেছেন আরজেডি (RJD)-কে। মোদী বলেন, “আরজেডির আমলে ডাক্তার, ইঞ্জিনিয়াররাও নিরাপদ ছিলেন না। নিজের সন্তানকে রক্ষা করতে চাইলে, তাদের এই লোকদের থেকে দূরে রাখুন।”

নীতীশ কুমারও বলেন, “তারা শুধুই নিজের পরিবারের কথা ভেবেছে। আর আমরা বিহারবাসীকেই নিজেদের পরিবার মনে করি।”

এদিকে বিরোধীরা এই প্রকল্পকে ভোটকেন্দ্রিক কৌশল বলেই মনে করছে। কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী (Priyanka Gandhi) বলেন, “মহিলারা এখন অনেক সচেতন। তারা জানে কেন এতদিন এই প্রকল্প হয়নি। একবার ১০ হাজার টাকা দিলে কিছুই হয় না। এটা কি মাসে মাসে দেবে বিজেপি? এরা তো ভুয়ো প্রতিশ্রুতির জন্যই পরিচিত।”

Advertisement
ads ads

কংগ্রেস ও আরজেডি ঘোষণা করেছে, তারা ক্ষমতায় এলে মহিলাদের প্রতি মাসে আড়াই হাজার টাকা (₹2500 per month) করে দেবে। উল্লেখ্য, বিহারের মোট জনসংখ্যার ৪৮ শতাংশই মহিলা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ভোটে মহিলাদের ভূমিকা ফের নির্ণায়ক হতে চলেছে।

Continue Reading
Advertisement ads