দেশের খবর
নেতানিয়াহুর অঙ্গে ভারতীয় পোশাক, মোদীকে চমকে দিয়ে হিন্দিতে পোস্ট ইজরায়েলি প্রধানমন্ত্রীর
ডিজিটাল ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইজরায়েল সফর (PM Narendra Modi Israel Visit) দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা করল। এই সফরের সবথেকে চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ‘ভারতপ্রেম’। বন্ধু মোদীকে চমকে দিতে (Surprise) নৈশভোজের আগে নেতানিয়াহু বেছে নিয়েছিলেন ভারতীয় ছোঁয়া থাকা পোশাক। পাথর-রঙা নেহেরু জ্যাকেট (Nehru Jacket) এবং সাদা লম্বা হাতার কুর্তা-স্টাইল শার্টে তাঁকে দেখে আপ্লুত হন মোদী। নেতানিয়াহু নিজেই সামাজিক মাধ্যমে (Social Media) পোস্ট করে জানান, মোদীকে খুশি করতেই তাঁর এই বেশভূষা। এমনকি সেই পোস্ট- এর ক্যাপশন তিনি লিখেছেন হিন্দিতে, যা নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
हमारे संयुक्त रात्रिभोज से पहले, मैंने अपने मित्र प्रधानमंत्री मोदी को पारंपरिक भारतीय परिधान पहनकर चौंका दिया। 🇮🇱🇮🇳@narendramodi pic.twitter.com/3ElIQeLY97
— Benjamin Netanyahu – בנימין נתניהו (@netanyahu) February 25, 2026
সফরের প্রথম দিনেই মোদী ইজরায়েলের পার্লামেন্ট ‘কেনেসেট’-এ (Knesset) ঐতিহাসিক ভাষণ দেন। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। সেখানে তিনি সাফ জানান, ভারত সবসময়ই সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স (Zero Tolerance) নীতি মেনে চলে। ২৬/১১ মুম্বই হামলার প্রসঙ্গ টেনে তিনি ৭ অক্টোবরের হামাস হামলার (Hamas Attack) শিকার হওয়া পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা (Sympathy) প্রকাশ করেন। তবে বন্ধুত্বের আবহেও গাজায় শান্তি ফেরানোর পক্ষে সওয়াল করতে ভোলেননি মোদী। তিনি স্পষ্ট বলেন, আলোচনার (Dialogue) মাধ্যমেই দীর্ঘমেয়াদী শান্তি সম্ভব।
ভারত-ইজরায়েল কৌশলগত সম্পর্কের (Strategic Relationship) অনন্য স্বীকৃতির স্বরূপ মোদীকে প্রদান করা হয় ‘স্পিকার অফ দ্য কেনেসেট মেডেল’। এটি ইজরায়েলি সংসদের সর্বোচ্চ সম্মান (Highest Honor)। পুরস্কার গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন, এটি ব্যক্তিগত সাফল্য নয়, বরং দুই দেশের ১৪০ কোটি মানুষের বন্ধুত্বের প্রতীক। প্রযুক্তির প্রদর্শনী দেখা থেকে শুরু করে ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এ ভারতের ভূমিকা—সব মিলিয়ে মোদীর এই সফর বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বকেই (Global Influence) প্রমাণ করল।


