জ্ঞানেশ কুমারকে ফের চিঠি মমতার ! ফর্ম-৬ পূরণ করে ‘বহিরাগত’ ভোটার ঢোকাচ্ছে বিজেপি!
Connect with us

ভাইরাল খবর

জ্ঞানেশ কুমারকে ফের চিঠি মমতার ! ফর্ম-৬ পূরণ করে ‘বহিরাগত’ ভোটার ঢোকাচ্ছে বিজেপি!

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যের নির্বাচনী প্রক্রিয়ার (Election Process) স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আবারও মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে বাংলার ভোটার তালিকায় ‘বহিরাগত’দের নাম ঢোকানোর চেষ্টা চলছে এবং তাতে সরাসরি মদত দিচ্ছে বিজেপি। এই প্রক্রিয়ায় জাতীয় নির্বাচন কমিশনের (ECI) ভূমিকা নিয়েও তিনি কড়া অসন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার পাঠানো এই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ‘এসআইআর’ (SIR) বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নামে লক্ষ লক্ষ মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে। এমনকি এই প্রক্রিয়ায় ২০০ জন মানুষের মৃত্যু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি এজেন্টরা সুকৌশলে কয়েক হাজার ‘ফর্ম ৬’ (Form 6) জমা দিচ্ছে, যা আদতে বিহার, উত্তরপ্রদেশ বা হরিয়ানার ভোটারদের নাম বাংলার তালিকায় তোলার চেষ্টা।

তৃণমূল নেত্রীর অভিযোগের মূল ভিত্তি হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তথ্য। অভিষেক দাবি করেছিলেন, সোমবার বস্তা ভর্তি ফর্ম-৬ নিয়ে কমিশনের অফিসে ঢুকেছিলেন বিজেপির লোকজন। মমতা তাঁর চিঠিতে জানান, যেখানে প্রায় ৬০ লক্ষ আবেদন ঝুলে রয়েছে, সেখানে কমিশনের নতুন করে ৩০ হাজার আবেদন গ্রহণ করা সম্পূর্ণ ‘বেআইনি’ (Illegal) এবং সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পরিপন্থী। তাঁর দাবি, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পর নতুন করে কোনও আবেদন গ্রহণ করা আদালতের অবমাননা (Contempt of Court)।

Advertisement
ads

চিঠির শেষে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনারকে অনুরোধ করেছেন, যাতে অবিলম্বে এই প্রক্রিয়ায় হস্তক্ষেপ (Intervention) করা হয় এবং কমিশনের নিরপেক্ষতা (Neutrality) বজায় রেখে বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করা হয়। তিনি স্পষ্ট ভাষায় জানান, রাজ্যের বাসিন্দা নন এমন ভোটারদের অন্তর্ভুক্তি সম্পূর্ণ অসাংবিধানিক (Unconstitutional)। এখন দেখার, তৃণমূলের এই চিঠির উত্তরে কমিশনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়।

Continue Reading
Advertisement