ভাইরাল খবর
মমতা রাখলেন কথা, বাংলার ‘কর্মশ্রী’ এখন ‘মহাত্মাশ্রী’, রাজ্যপালের সম্মতিতে নতুন নাম কার্যকর
ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যের ১০০ দিনের কাজের (100-Day Work Scheme) প্রকল্পের নাম ‘কর্মশ্রী’–কে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) নামে করা হবে। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের ৪৮ ঘণ্টার মধ্যে সরকারি বিজ্ঞপ্তি (Government Notification) জারি হয়েছে।
কেন্দ্র (Central Government) ইতিমধ্যে মনরেগা (MG-NREGA) প্রকল্পের নাম পরিবর্তন করে ভিবি-রামজি (Vikasit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin)) করেছে। সংসদের দুই কক্ষে বিল পাশ হওয়া সত্ত্বেও আইনে পরিণত হওয়ার অপেক্ষায়।
রাজ্যপালের (Governor) সম্মতির পর ‘কর্মশ্রী’র নতুন নাম ‘মহাত্মাশ্রী’ কার্যকর হলো। আগামী অর্থবর্ষে (Next Financial Year) এক জবকার্ড হোল্ডার বছরে ৭০ দিনের বদলে ১০০ দিন কাজ পাবেন।
কেন্দ্রের মনরেগা পরিবর্তন নিয়ে কংগ্রেসের (Congress) সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধী তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, “মনরেগা-র উপরে কেন্দ্রের বুলডোজ়ার (Bulldozer) চালানো হয়েছে, লক্ষ লক্ষ কৃষক ও শ্রমিকের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে।”
মমতা জানিয়েছেন, “মনরেগা থেকে মহাত্মার নাম মুছে ফেলা লজ্জাজনক। আমরা জাতির জনককে ভুলতে পারি না।”


