বিনোদন
বাচ্চাকে কোলে কিয়ারা-সিদ্ধার্থ, পাশে সলমন! ছবি দেখে আবেগে ভাসছে ভক্তরা
ডিজিটাল ডেস্কঃ সন্তান জন্মের আনন্দে ভাসছেন বলিউড জুটি কিয়ারা আডবাণী (Kiara Advani) ও সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra)। ১৫ জুলাই মুম্বইয়ের রিলায়েন্স হাসপাতালে এক কন্যাসন্তানের জন্ম দেন কিয়ারা। পরদিন সকালে ইনস্টাগ্রামে একটি সুন্দর গোলাপি কার্ডের মাধ্যমে সুখবর জানান এই নবদম্পতি। কিয়ারা ও সদ্যোজাত দু’জনেই সুস্থ আছেন বলেও হাসপাতাল সূত্রে খবর।
এই খুশির মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ভাইরাল হয়ে যায় একটি ছবি। সেখানে দেখা যায় কিয়ারা, সিদ্ধার্থ এবং অভিনেতা সলমন খান (Salman Khan) একসঙ্গে দাঁড়িয়ে সদ্যোজাত এক শিশুকে কোলে নিয়ে ছবি তুলছেন। ছবি দেখে অনেকেই ধরে নেন এটাই কিয়ারা-সিদ্ধার্থর কন্যার প্রথম ঝলক। মুহূর্তেই ছবিটি ছড়িয়ে পড়ে। কিন্তু আসলে এটি photoshopped। ছবিটি যে ভুয়ো, তা নিশ্চিত করেছে তাঁদের ঘনিষ্ঠ মহল।
View this post on Instagram
আরও পড়ুনঃ পুরীতে চলন্ত রাস্তায় কিশোরীকে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা, তিন দুষ্কৃতী পলাতক
এই ঘটনার পর দম্পতির পক্ষ থেকে অনুরাগীদের প্রতি একবার আবারও অনুরোধ জানানো হয়েছে— তাঁদের ব্যক্তিগত পরিসরে যেন হস্তক্ষেপ না করা হয়। এক বিবৃতিতে তাঁরা লেখেন, “This is a very personal and precious moment in our lives. We request everyone to respect our privacy during this time.”
তাঁরা মেয়ের নাম এখনও প্রকাশ্যে আনেননি। তবে পাপারাৎজিদের জন্য কিয়ারা-সিদ্ধার্থ পাঠিয়েছেন একটি বিশেষ “thank you” বক্স, যেখানে ছিল মিষ্টি ও ছোট্ট বার্তা। তাঁদের ঘনিষ্ঠ সূত্রের দাবি, সদ্যোজাতের কোনও অফিসিয়াল ছবি এখনো প্রকাশ পায়নি। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কোনও ছবিই বিশ্বাসযোগ্য নয়।