দেশের খবর
ভারতীয় নৌবাহিনীতে নতুন ল্যাঞ্জা-এন রাডার, 3D নজরদারির মাধ্যমে চলবে শত্রুর কার্যক্রম পর্যবেক্ষণ
ভারতের প্রতিরক্ষা (Indian Defence) ক্ষেত্রে এসেছে এক বড় সাফল্য। শত্রু দেশের (Enemy Nation) হামলার তথ্য পর্যবেক্ষণে এবার নতুন শক্তি হিসেবে নৌবাহিনীতে (Indian Navy) বসানো হয়েছে অত্যাধুনিক ‘ল্যাঞ্জা-এন রাডার’ (Lanza N Radar)। এই নতুন রাডারটি শত্রুদের (Enemy) ড্রোন (Drone), জেট (Jet) ও ক্ষেপণাস্ত্র (Missile)-সহ সব ধরনের হুমকি নজরদারি (Surveillance) করতে সক্ষম।
স্পেনের ইন্দ্রার (Indra) সহযোগিতায় টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (Tata Advanced Systems Limited – TASL) তৈরি করেছে ভারতের প্রথম দেশীয় 3D বিমান নজরদারি রাডার (3D Air Surveillance Radar)। এই রাডারটি একটি যুদ্ধজাহাজে (Warship) স্থাপন করা হয়েছে। পাশাপাশি কর্ণাটকে (Karnataka) টাটার কারখানায় (Tata Factory) এই রাডারগুলি উৎপাদিত হবে।
ল্যাঞ্জা-এন রাডার কী কাজ করবে?
‘ল্যাঞ্জা-এন’ হল ইন্দ্রার ল্যাঞ্জা 3D রাডারের (Indra Lanza 3D Radar) নৌ সংস্করণ (Naval Version)। এটি আকাশ (Air) ও ভূমি (Surface) উভয় লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে সক্ষম। ৩ডি রাডারটির (3D Radar) রেঞ্জ (Range) ২৫৪ নটিক্যাল মাইল (প্রায় ৪৭০ কিমি)। এর মাধ্যমে সুপারসনিক যুদ্ধবিমান (Supersonic Fighter Jets), বিকিরণ-রোধী (Stealth) ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌ প্ল্যাটফর্ম (Naval Platforms) সনাক্ত করা সম্ভব।
ভারতের প্রতিরক্ষা স্বনির্ভরতার বড় পদক্ষেপ
টাটা অ্যাডভান্সড সিস্টেমস (TASL) স্পেনের ইন্দ্রার (Indra) সঙ্গে হাত মিলিয়ে প্রথমবারের মতো ভারতের নৌবাহিনীর জন্য এই অত্যাধুনিক 3D-ASR (3D Air Surveillance Radar) তৈরি করেছে। TASL-এর দাবি, এটি ভারতের প্রতিরক্ষা স্বনির্ভরতার (Defence Self-reliance) লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। সিস্টেম ইন্টিগ্রেশন (System Integration), অ্যাসেম্বলি (Assembly) ও স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে এটি বিশেষ অর্জন।
বর্তমানে ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জামের (Defence Equipment) স্থানীয় উৎপাদন (Indigenous Manufacturing) ‘মেক ইন ইন্ডিয়া’ (Make in India) উদ্যোগের (Initiative) পরিসরে দিনদিন বাড়ছে। বাইরের প্রতিরক্ষা কোম্পানি (Foreign Defence Companies) ভারতীয় কোম্পানির সঙ্গে যৌথভাবে এই অত্যাধুনিক যন্ত্র তৈরিতে কাজ করছে। TASL-এর এই সাফল্য ভারতের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করবে।
