ব্রহ্মস ও ড্রোনে আরও শক্তিশালী ভারত, ৬৭ হাজার কোটির চুক্তিতে প্রতিরক্ষায় বড় সিদ্ধান্ত
Connect with us

দেশের খবর

ব্রহ্মস ও ড্রোনে আরও শক্তিশালী ভারত, ৬৭ হাজার কোটির চুক্তিতে প্রতিরক্ষায় বড় সিদ্ধান্ত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পাকিস্তান ও চিনের মতো শত্রু রাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ ফেলতে চলেছে ভারত (India)। আরও শক্তিশালী হতে চলেছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদনে প্রায় ৬৭ হাজার কোটি টাকার (₹67,000 crore) বিশাল চুক্তিতে ভারতের অস্ত্রভাণ্ডার আরও সমৃদ্ধ হতে চলেছে। মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)–এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর, এই প্রকল্পের আওতায় ভারতীয় সেনাবাহিনী (Indian Army) ৮৭টি সশস্ত্র ড্রোন (armed drones) এবং ১১০টি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র (BrahMos missiles) কিনতে চলেছে। এই ড্রোনগুলি Medium Altitude Long Endurance (MALE) ক্যাটাগরির হবে এবং ৬০ শতাংশ দেশীয় উপকরণ ব্যবহার করে তৈরি হবে। একটি ভারতীয় প্রতিরক্ষা সংস্থা বিদেশি কোম্পানির সঙ্গে যৌথভাবে এই ড্রোন তৈরি করবে।

আরও পড়ুনঃ বাংলা ভাষার অপমানে আগুন মুখ্যমন্ত্রীর, ঝাড়গ্রামে মমতার পদযাত্রায় জনস্রোত

এই ৮৭টি ড্রোন কেনায় খরচ হবে প্রায় ২০ হাজার কোটি টাকা, এবং পরবর্তী ১০ বছরে রক্ষণাবেক্ষণে খরচ হবে আরও ১১ হাজার কোটি টাকা।

Advertisement
ads

পাশাপাশি, রাশিয়া ও ভারতের যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের (BrahMos) ১১০টি ইউনিট কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে তিনগুণ দ্রুত (Mach 3) এবং ভূমি, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এমনকি ডুবোজাহাজ থেকেও উৎক্ষেপণ করা যায়। এটি পারমাণবিক অস্ত্রবাহীও (nuclear-capable)।

কেন্দ্রের ৫ দফা পরিকল্পনার অংশ হিসেবে এই ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের গতি ও পাল্লা দুটিই আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান পাল্লা ২৯০-৪০০ কিমি, তবে উন্নত সংস্করণে তা আরও বাড়ানো হবে।

এই উদ্যোগ ভারতীয় সেনার আধুনিকীকরণে এক নতুন অধ্যায় রচনা করবে বলে মত প্রতিরক্ষা বিশ্লেষকদের।

Advertisement
ads
Continue Reading
Advertisement