ধুপকাঠি বিক্রেতা পথশিশুকে জুতোপেটা করার ঘটনায় অভিযুক্ত মহিলার শাস্তির দাবিতে সোশাল মিডিয়ায় ঝড়
Connect with us

ভাইরাল খবর

ধুপকাঠি বিক্রেতা পথশিশুকে জুতোপেটা করার ঘটনায় অভিযুক্ত মহিলার শাস্তির দাবিতে সোশাল মিডিয়ায় ঝড়

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৩ জানুয়ারী : ঘটনা গত সোমবারের হলে ধুপকাঠি বিক্রেতা শিশুকে (Child) ‘জুতোপেটা’ করার ঘটনায় অভিযুক্ত মহিলার শাস্তির দাবিতে সোশাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। পুলিশ সূত্রে খবর, প্রত্যেকদিনই কলকাতার গড়িয়াহাটের মোড় ও তার সংলগ্ন এলাকায় কিছু পথশিশু ধূপ বিক্রি করে।

সোমবার বিকেলের দিকে এক শিশু একটি গাড়ির কাঁচে টোকা মেরে ধুপকাঠি বিক্রি করতে চেয়েছিল। অমনি এক মহিলা গাড়ি থেকে বেরিয়ে ওই পথ শিশু ধুপ বিক্রেতাকে কয়েক ঘা জুতো পেটা করেন। বিষয়টি পথ চলতি মানুষের নজরে পড়তেই তীব্র প্রতিবাদ জানান তারা। এমন নীচ মানসিকতার জন্য ওই অভিযুক্ত মহিলাকে আটক করে বিক্ষোভ দেখান তারা। পরে সেখানে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট ওই মহিলাকে থানায় নিয়ে যান। এলাকার বাসিন্দাদের অভিযোগ,গাড়ির ভিতর থেকে নেমে এসে ওই মহিলা পায়ের দামি ব্রান্ডের জুতো খুলে শিশুটির গালে কয়েকবার মারেন। শিশুটি চিৎকার করে কেঁদে ওঠে। ঘটনায় ওই অভিযুক্ত মহিলার শাস্তির দাবি করেন উত্তেজিত জনতা। যদিও পুলিশ সূত্রে খবর ওই মহিলা পুলিশকে জানান, শিশুটি তাঁকে ‘গালিগালাজ’ করেছিল। তাতেই তিনি রেগে যান। শিশুটি থানার ভিতরে ঢুকেও কাঁদছিল। শেষ পর্যন্ত মহিলা পুলিশ ও অন্যদের কাছে ক্ষমা চেয়ে নেন। পুলিশের এক আধিকারিক জানান, কেউ কোনও অভিযোগ দায়ের করেননি। দুই পক্ষই বিষয়টি মিটমাট করে নেয় বলে জানিয়েছে পুলিশ।

Continue Reading
Advertisement