একসঙ্গে দুজন প্রেমিকাকে বিয়ে করলেন ছত্তিসগড়ের যুবক
Connect with us

ভাইরাল খবর

একসঙ্গে দুজন প্রেমিকাকে বিয়ে করলেন ছত্তিসগড়ের যুবক

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৮ জানুয়ারী : ভোর থেকেই বাড়িতে একটানা বেজে চলেছে বিয়ের সানাই। বাড়িতে আমন্ত্রিত অতিথিদের ভিড়। আর পান্ডেলের নীচে সন্ধ্যায় থেকে চলছে কবজি ডুবিয়ে খাওয়াদাওয়া। আর তারই মধ্যে একজন নয়, দুজন প্রেমিকাকে নিয়ে ছাদনা তলায় বিয়ে করতে বসল পাত্র। এমনই আলোড়ন সৃষ্টি করা ঘটনা ঘটেছে ছত্তিশগড়ের (Chattisgarh) বস্তার (Bastar) জেলায়।

যুবকের কাণ্ড দেখে চক্ষুচড়ক গাছ অতিথিদের। চন্দু মৌর্য নামে ওই যুবক জানিয়েছেন, বস্তারের তোকপাল এলাকায় একটি ইলেকট্রিকের খুঁটি বসানোর কাজে গিয়ে সুন্দরী কাশ্যপের প্রেমে পড়েন পেশায় দিনমজুর ও কৃষিকাজের সঙ্গে যুক্ত যুবক চন্দু। দু’জনে বিয়ে করার সিদ্ধান্ত নেন। এরই মাঝে আবার নিজের এলাকা তিক্রালঘনায় একটি বিয়ের অনুষ্ঠানে হাসিনা বাঘেল (২০) নামে অন্য এক তরুণীর প্রেমে হাবুডুবু খেয়ে আয় চন্দু। আর কূলকিনারা খুঁজে না পেয়ে শেষে দুজনকেই বিয়ে সিদ্ধান্ত নেয় ওই যুবক। যেমন ভাবা তেমন কাজ, গত ৫ জানুয়ারি শাস্ত্রমতে নিয়ম মেনে বিয়ে হয় তিনজনের। আমন্ত্রিত অতিথির সংখ্যা ছিল প্রায় ৫০০ জন।

Continue Reading
Advertisement ads