ভাইরাল হওয়ার নেশায় বেআইনি কাণ্ড! দিল্লি মেট্রোয় অভিনয় করে ফেঁসে গেলেন যুবক
Connect with us

ভাইরাল খবর

ভাইরাল হওয়ার নেশায় বেআইনি কাণ্ড! দিল্লি মেট্রোয় অভিনয় করে ফেঁসে গেলেন যুবক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সস্তা জনপ্রিয়তার খোঁজে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো নাটক সাজিয়েছিলেন এক যুবক। ভাইরাল হওয়ার লোভে মেট্রোয় বসেই অভিনব কাণ্ড ঘটালেন তিনি—হাতে মদের গ্লাস, সঙ্গে ডিম! সম্প্রতি দিল্লি মেট্রোয় এমন এক ভিডিও ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় নেটদুনিয়ায়। ভিডিওটি ভাইরাল হতেই নড়েচড়ে বসে দিল্লি পুলিশ। তদন্তে নেমে অবশেষে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়।

ঘটনাটি গত ২৩ মার্চের। ভিডিওতে দেখা যায়, মেট্রোর ভেতর বসে থাকা এক যুবকের হাতে রয়েছে একটি গ্লাস, যাতে মদের মতো দেখতে পানীয় রয়েছে। কখনও চুমুক দিচ্ছেন, কখনও আবার ডিম খাচ্ছেন। দিল্লি মেট্রো আইন অনুযায়ী এটি সম্পূর্ণ নিষিদ্ধ।

আরও পড়ুনঃ যাত্রী সুরক্ষার নামে লোকো পাইলটদের মানবাধিকারে কোপ? রেলের নতুন নির্দেশ ঘিরে বিতর্ক

ঘটনার ভিত্তিতে করকরদোমা মেট্রো স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার অমর দেব ৮ এপ্রিল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এরপর দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC), সিআইএসএফ, হাউজকিপিং এবং পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে।

Advertisement
ads

অবশেষে অভিযুক্ত আকাশ কুমারকে দিল্লির বুরারি এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশের জেরায় সে জানায়, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য বানানো হয়েছিল। গ্লাসে আসলে সফ্ট ড্রিঙ্ক ছিল, আর পুরো দৃশ্য ছিল সাজানো। যদিও দিল্লি পুলিশ জানিয়েছে, মেট্রো আইন লঙ্ঘনের অভিযোগে আকাশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
ads

এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠেছে—ভাইরাল হওয়ার নেশায় কোথায় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া? জনপ্রিয়তার জন্য নিয়ম ভাঙা কতটা যুক্তিসঙ্গত? পুলিশের কড়া পদক্ষেপ হয়তো ভবিষ্যতে এমন কাণ্ডের পুনরাবৃত্তি কিছুটা হলেও রুখবে বলে মনে করছে প্রশাসন।

Continue Reading
Advertisement