বিনোদন
মুক্তিতে স্থগিতাদেশ! ‘দ্য কেরালা স্টোরি ২’-এর পথে বড় বাধা হয়ে দাঁড়াল হাইকোর্ট
ডিজিটাল ডেস্কঃ মুক্তির ঠিক আগেই বড়সড় আইনি জটিলতায় (Legal Complications) ফেঁসে গেল ‘দ্য কেরালা স্টোরি ২’। ছবিটির সেন্সর সার্টিফিকেটের (Sensor Certificate) বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলায় কেরালা হাইকোর্ট এক ঐতিহাসিক নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার বিচারপতি বেচু কুরিয়ান থমাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, পূর্বনির্ধারিত ২৭ ফেব্রুয়ারি এই সিনেমাটি মুক্তি দেওয়া যাবে না।
আদালতের পর্যবেক্ষণ (Observation) অনুযায়ী, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) সিনেমাটিকে ছাড়পত্র দেওয়ার সময় যথাযথ নিয়ম মেনে কাজ করেনি। জীববিজ্ঞানী শ্রীদেব নাম্বুদিরি এই মামলার আবেদনকারী হিসেবে অভিযোগ করেন যে, ছবির ট্রেলারে (Trailer) কেরালাকে অত্যন্ত নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে। এর প্রেক্ষিতেই আদালত তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং ছবির প্রযোজককে নোটিশ (Notice) পাঠিয়েছে।
অন্যদিকে, সিঙ্গল বেঞ্চের (Single Bench) এই স্থগিতাদেশের বিরুদ্ধে পাল্টা চাল দিচ্ছেন প্রযোজক বিপুল অমৃতলাল শাহ। সূত্র মারফত জানা গেছে, ছবির নির্মাতারা দ্রুত বিস্তারিত অর্ডারের (Order) কপি চেয়েছেন এবং আজই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করতে পারেন। কামাখ্যা নারায়ণ সিং পরিচালিত এই ছবিতে হিন্দু তরুণীদের ধর্মান্তকরণ ও অত্যাচারের যে দাবি করা হয়েছে, তা নিয়ে সমাজ ও রাজনৈতিক মহলে ইতিমধ্যেই বিতর্কের (Controversy) ঝড় উঠেছে।


