ভোটের লড়াই শুরুর আগেই বিপর্যয়! আসানসোল দক্ষিণ কেন্দ্রে বাতিল হলো নির্দল প্রার্থী রাজন্যা
Connect with us

ভাইরাল খবর

ভোটের লড়াই শুরুর আগেই বিপর্যয়! আসানসোল দক্ষিণ কেন্দ্রে বাতিল হলো নির্দল প্রার্থী রাজন্যা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রথমবার বিধানসভা নির্বাচনের (Assembly Election) ময়দানে নেমেই বড়সড় ধাক্কা খেলেন রাজন্যা হালদার (Rajanya Haldar)। সোনারপুর দক্ষিণের পাশাপাশি আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে নির্দল (Independent) প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেও স্ক্রুটিনি (Scrutiny) প্রক্রিয়ায় তা বাতিল হয়ে গিয়েছে। জেলা নির্বাচন দপ্তর সূত্রে খবর, রাজন্যার জমা দেওয়া নথিতে বেশ কিছু ত্রুটি (Errors) ধরা পড়ায় কমিশন এই কঠোর পদক্ষেপ নিয়েছে।

আগামী ২৩শে এপ্রিল ও ২৯শে এপ্রিল রাজ্যে দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। পশ্চিম বর্ধমান জেলার ৯টি কেন্দ্রে মোট ৯৫ জন প্রার্থী মনোনয়নপত্র (Nomination Paper) জমা দিয়েছিলেন। পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার পর দেখা যায়, ৯টি আসনের মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল হয়েছে। যার মধ্যে কেবল আসানসোল দক্ষিণ কেন্দ্রেই বাতিল হয়েছে ৪টি মনোনয়ন। এই তালিকার প্রথমেই রয়েছেন রাজন্যা হালদার। তাঁর সঙ্গে বাদ পড়েছেন ইমরান খান (আম জনতা উন্নয়ন পার্টি), সুনীল চন্দ্র চৌরাশিয়া (নির্দল) এবং দীপিকা বাউরি (নির্দল)। তবে রাজন্যার মনোনয়ন পত্রে ঠিক কী টেকনিক্যাল ত্রুটি ছিল, তা প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়নি।

একুশে জুলাইয়ের মঞ্চে তেজস্বী বক্তৃতার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর কাড়া রাজন্যার উত্থান ছিল উল্কার মতো। কিন্তু আর জি কর কাণ্ডের প্রেক্ষাপটে একটি বিতর্কিত শর্ট ফিল্ম তৈরি করে তিনি দলের রোষানলে পড়েন এবং তৃণমূল (TMC) তাঁকে সরিয়ে দেয়। পরবর্তীতে নির্দল হিসেবে রাজনৈতিক অস্তিত্ব প্রমাণের চেষ্টা করলেও নির্বাচনের প্রথম হার্ডল (Hurdle) পার করতে ব্যর্থ হলেন এই তরুণী।

Advertisement
ads
Continue Reading
Advertisement