কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের বাড়িতে সিবিআই হানা
Connect with us

রাজ্যের খবর

কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের বাড়িতে সিবিআই হানা

Dipa Chakraborty

Published

on

Big Breaking: শুক্রবার দুপুরে (Friday Afternoon) শ্যামবাজারে (Shyambazar) কলকাতা পুরসভার ডেপুটি মেয়র (Deputy Mayor) অতীন ঘোষের (Atin Ghosh) বাড়িতে হাজির হন সিবিআই (CBI) আধিকারিকরা। আরজি কর (RG Kar) দুর্নীতি তদন্তের অংশ হিসেবেই এই পদক্ষেপ বলে জানা গেছে।

দুপুর প্রায় ২টো নাগাদ সিবিআইয়ের দুই আধিকারিক অতীন ঘোষের বাড়িতে প্রবেশ করেন। সূত্রের খবর, আগেই তাঁকে জানানো হয়েছিল যে সিবিআই আধিকারিকরা তাঁর বাড়িতে আসবেন। তাঁদের হাতে একাধিক নথি (Documents) ও ফাইল ছিল।

আরজি কর-এর ঘটনায় দুটি আলাদা অভিযোগে মামলা রুজু হয়েছিল— একটি ধর্ষণের (Rape Case), অন্যটি দুর্নীতি (Corruption Case) সংক্রান্ত। দুর্নীতির মামলায় ইতিমধ্যেই জেলবন্দি রয়েছেন আরজি কর হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandeep Ghosh)। সেই মামলার তদন্তের অংশ হিসেবেই শুক্রবার অতীন ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তাঁর বাড়িতে পৌঁছায়।

অতীন ঘোষ শুধু কলকাতা পুরসভার ডেপুটি মেয়র নন, তিনি কাশীপুর-বেলগাছিয়া (Kashipur-Belgachia) বিধানসভা কেন্দ্রের বিধায়কও। আরজি কর হাসপাতাল এই কেন্দ্রেই অবস্থিত। জানা যাচ্ছে, রোগী কল্যাণ সমিতির (Patient Welfare Committee) বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছিল, যার সঙ্গে দুর্নীতির যোগসূত্র পাওয়া গেছে।

Advertisement
ads

তবে ঠিক কোন বিষয়ে সিবিআই অতীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছে, তা এখনও স্পষ্ট হয়নি।

Continue Reading
Advertisement