হামলা
বোমা হামলার হুমকি জগন্নাথ মন্দিরে! সোশাল মিডিয়া পোস্টে আতঙ্ক, গ্রেপ্তার ১
ডিজিটাল ডেস্কঃ “বোমায় উড়িয়ে দেওয়া হবে পুরীর জগন্নাথ মন্দির”—সোশাল মিডিয়ায় (Social Media) এই হুমকি ছড়িয়ে পড়তেই ব্যাপক আতঙ্ক ছড়ায়। মুহূর্তের মধ্যেই নিরাপত্তা বাড়িয়ে শুরু হয় তল্লাশি অভিযান (Search Operation)। যদিও প্রাথমিক তদন্তে কোথাও কোনও বিস্ফোরক (Bomb) মেলেনি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি সামনে আসে একটি ফেসবুক পোস্টের (Facebook Post) মাধ্যমে পুরীর জগন্নাথ মন্দিরে বোমা হামলার হুমকি দেওয়া হয়। সঙ্গে সঙ্গে তদন্তে নামে পুরী থানার পুলিশ ও সাইবার বিশেষজ্ঞরা (Cyber Experts)।
তদন্তে জানা যায়, এক মহিলার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে এই ভীতিকর পোস্ট ছড়ানো হয়েছে। মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, তাঁর নাম ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট (Fake Account) থেকে এই কাজ করা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সাইবার থানায় মামলা দায়ের হয়েছে।
মন্দির চত্বর ও আশপাশে কড়া পুলিশি প্রহরা (Puri Temple Security Alert) বসানো হয়েছে। ভক্ত সমাগম নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। উল্লেখ্য, আগেও পুরীর জগন্নাথ মন্দিরে বোমা হামলার হুমকি (Bomb Scare in Puri) মিলেছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবার আরও সতর্ক পুলিশ।
