দুর্গাপুজোর আবহে বাংলায় বিজেপির মাস্টারস্ট্রোক, আবারও বঙ্গে আসছেন মোদি-শাহ
Connect with us

ভাইরাল খবর

দুর্গাপুজোর আবহে বাংলায় বিজেপির মাস্টারস্ট্রোক, আবারও বঙ্গে আসছেন মোদি-শাহ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে সংগঠন মজবুত করতে একাধিক কর্মসূচি সাজাচ্ছে বিজেপি। দলীয় সূত্রে খবর, মহালয়ার আগেই বাংলায় ফের জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শোনা যাচ্ছে, আগামী ২০ সেপ্টেম্বর নদিয়ার রানাঘাটে (Ranaghat, Nadia) একটি বিশাল সভা করার পরিকল্পনা রয়েছে তাঁর। অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) কলকাতার দু’টি বিখ্যাত দুর্গাপূজা উদ্বোধনে যোগ দিতে পারেন বলে খবর।

গত বিধানসভা নির্বাচনে ৭৭টি আসন পেয়েছিল বিজেপি। তবে একাধিক বিধায়কের দলত্যাগে বর্তমানে সেই সংখ্যা কমে গিয়েছে। ফলে ২০২৬ সালের ভোটের আগে আসন সংখ্যা বাড়াতে মরিয়া বিজেপি। এ কারণে প্রধানমন্ত্রীকে প্রতিটি সাংগঠনিক জেলায় অন্তত একটি করে জনসভা করার পরিকল্পনা নিয়েছে দল। ইতিমধ্যেই তিনটি সভা করেছেন মোদি, এবার লক্ষ্য নদিয়া।

এদিকে, দুর্গাপুজোর আমেজে রাজনৈতিক রঙ চড়াতে চাইছে বিজেপি নেতৃত্ব। কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের সন্তোষ মিত্র স্কয়ার (Santosh Mitra Square) এবং সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার (EZCC)-এর দুর্গাপুজো উদ্বোধনের জন্য অমিত শাহকে আমন্ত্রণ জানানো হয়েছে। পুজো কমিটির সভাপতি তথা বিজেপি নেতা সজল ঘোষ জানিয়েছেন, “আমরা অমিত শাহজিকে আমন্ত্রণ জানিয়েছি। এখনও চূড়ান্ত বার্তা পাইনি। তবে আশাবাদী, গত বছরের মতো এ বারও তিনি উদ্বোধনে আসবেন।”

Advertisement
ads

প্রসঙ্গত, ২০২৩ সালে ওই পুজোর থিম ছিল অযোধ্যার রামমন্দির (Ayodhya Ram Mandir)। এ বছর থিম রাখা হয়েছে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মহালয়া ও দুর্গাপুজোর আবহে মোদি-শাহর সফর বিজেপির জন্য তাৎপর্যপূর্ণ। বাংলার মানুষ উৎসবের আবেগে ডুবে থাকলেও, সেই সুযোগকে ভোটের সমীকরণে কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির।

Continue Reading
Advertisement