শেষ বেলার প্রচারে নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমোর গাড়ী ঘিরে "জয় শ্রী রাম" স্লোগান বিজেপি কর্মীদের
Connect with us

রাজনীতি

শেষ বেলার প্রচারে নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমোর গাড়ী ঘিরে “জয় শ্রী রাম” স্লোগান বিজেপি কর্মীদের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৩০ মার্চ : ১লা এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। তার আগে প্রচারের শেষ লগ্নে উত্তেজনার পারদ উর্ধ্বমুখী নন্দীগ্রামে৷ রেয়াপাড়া থেকে নন্দীগ্রামে প্রচারে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দিলেন বিজেপি সমর্থকরা।

জানা যায়, এদিন নিজের সভাস্থলে যাওয়ার পথে ‘জয় শ্রী রাম’ স্লোগানের মুখোমুখি হন তৃণমূল সুপ্রিমো। রেয়াপাড়ায় যেখানে অমিত শাহের রোড শো হওয়ার কথা, সেখানে দিয়েই যাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। সেই সময় বিজেপি কর্মীরা তাঁর গাড়ির দুই পাশ থেকে দাঁড়িয়ে জয় শ্রী রাম স্লোগান দিতে থাকেন। স্বভাবতই, ক্ষুব্ধ মমতা গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের মুখোমুখি হওয়ার চেষ্টা করেন৷ তবে পুলিশি প্রহরা থাকায় শেষ মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ নন্দীগ্রামের ভাঙাবেড়ায় রোড শো করার পাশাপাশি সোনাচূড়া, বাঁশুলিচক ও টেঙ্গুয়ায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, দ্বিতীয় দফায় সবথেকে হাইভোল্টেজ লড়াই হতে চলেছে নন্দীগ্রামে। কারণ এই আসন থেকে এবার মুখোমুখি হচ্ছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।দ্বিতীয় দফার নির্বাচনের প্রচারপর্ব মঙ্গলবার বিকেল পাঁচটার পর শেষ হবে। তাই তার আগে দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারের শেষ লগ্নে শাসক-বিরোধী সমস্ত দলই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে। নন্দীগ্রামে শেষ দিনের প্রচারে অমিত শাহের পাশাপাশি বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড শোয়ে উপস্থিত থাকবেন মিঠুন চক্রবর্তীও৷ নন্দীগ্রামের পাশাপাশি খড়গপুর, তারকেশ্বর ও কাকদ্বীপে রোড শো করবেন তিনি৷

Continue Reading
Advertisement