বিমান ভ্রমণে বড় ধাক্কা! ইতিহাসে এই প্রথম ২ লক্ষ টাকা পার করল জেট ফুয়েলের দাম
Connect with us

ভাইরাল খবর

বিমান ভ্রমণে বড় ধাক্কা! ইতিহাসে এই প্রথম ২ লক্ষ টাকা পার করল জেট ফুয়েলের দাম

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নতুন অর্থবর্ষের (Financial Year) প্রথম দিনেই বিমানযাত্রীদের জন্য চরম দুঃসংবাদ বয়ে আনল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) আকাশছোঁয়া দামের প্রভাবে দেশে নজিরবিহীনভাবে বাড়ল বিমান জ্বালানি বা অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর দর। দেশের ইতিহাসে এই প্রথম এটিএফ-এর দাম প্রতি কিলোলিটারে ২ লক্ষ টাকার গণ্ডি ছাড়িয়ে গেল। গত মাসের তুলনায় এই মূল্যবৃদ্ধির হার প্রায় ১১৪.৫ শতাংশ।

১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই নির্দেশিকা অনুযায়ী, দিল্লিতে এটিএফ-এর দাম ৯৬ হাজার থেকে বেড়ে হয়েছে ২ লক্ষ ৭ হাজার ৩৪১ টাকা। কলকাতায় এর দাম দাঁড়িয়েছে ২ লক্ষ ৫ হাজার ৯৫৫ টাকা। বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় (West Asia) ঘনীভূত হওয়া ভূ-রাজনৈতিক সংকটের (Geopolitical Crisis) কারণেই এই অস্থিরতা। ইরান ও ইজরায়েলের সংঘাতের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ (Strait of Hormuz) কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে ছুটছে।

একটি বিমান সংস্থার মোট পরিচালন ব্যয়ের (Operation Cost) প্রায় ৩৫ থেকে ৪৫ শতাংশ খরচ হয় জ্বালানি খাতে। ফলে এই বিপুল মূল্যবৃদ্ধির ফলে সংস্থাগুলি ‘ফুয়েল সারচার্জ’ (Fuel Surcharge) বাড়াতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে যাত্রীদের পকেটে। যদিও অভ্যন্তরীণ বিমানের (Domestic Flight) ক্ষেত্রে এই বৃদ্ধির ঊর্ধ্বসীমা ২৫ শতাংশে বেঁধে দেওয়া হয়েছে।

Advertisement
ads

মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো এদিন দাম বেড়েছে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি (Commercial LPG) সিলিন্ডারেরও। কলকাতায় ২১৮ টাকা বেড়ে সিলিন্ডার পিছু দাম হয়েছে ২,২০৮ টাকা। ফলে বিমান টিকিটের পাশাপাশি হোটেল ও রেস্তোরাঁর খাবারের দাম বাড়ারও প্রবল আশঙ্কা তৈরি হয়েছে।

Continue Reading
Advertisement