ছুরি দেখিয়ে ধর্ষণের অভিযোগ, ‘আমার কিছু হবে না’ বলে হুমকি বিজেপি কাউন্সিলরের স্বামীর
Connect with us

ভাইরাল খবর

ছুরি দেখিয়ে ধর্ষণের অভিযোগ, ‘আমার কিছু হবে না’ বলে হুমকি বিজেপি কাউন্সিলরের স্বামীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মধ্যপ্রদেশে (Madhya Pradesh) শাসক দলের এক নেতার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপি (BJP) কাউন্সিলরের স্বামী অশোক সিংয়ের (Ashok Singh) বিরুদ্ধে ছুরি দেখিয়ে ধর্ষণ (Rape) এবং লাগাতার হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন এক তরুণী। ঘটনার সময় প্রায় ছয় মাস আগে হলেও, গত বুধবার পুলিশে লিখিত অভিযোগ দায়ের করার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত অশোক সিং রামপুর বাঘেলান (Rampur Baghelan) নগর পরিষদের এক বিজেপি কাউন্সিলারের স্বামী। নির্যাতিতার অভিযোগ, ছয় মাস আগে বাড়িতে ঢুকে গলায় ছুরি ঠেকিয়ে তাঁকে ধর্ষণ করেন অশোক। সেই সময় ঘটনার ভিডিও (Video) রেকর্ড করে রাখা হয় বলেও অভিযোগ। এরপর মুখ খুললে তাঁকে ও তাঁর পরিবারকে খুন করে ফেলার (Threat) হুমকি দেওয়া হয়।

Advertisement
ads

ভয়ের কারণেই এতদিন চুপ ছিলেন নির্যাতিতা। তবে গত ২০ ডিসেম্বর ফের তাঁকে টার্গেট করা হয়। অভিযোগ, ওই দিন আবারও শ্লীলতাহানি (Molestation) করা হয় এবং আগের মতোই ভয় দেখানো হয়। এরপর তিনি সাতনা (Satna) জেলার পুলিশ সুপার হংসরাজ সিং (SP Hansraj Singh)-এর কাছে লিখিত অভিযোগ জানান।

ইতিমধ্যেই অশোক সিংয়ের সঙ্গে নির্যাতিতার কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে। সেখানে ক্যামেরার সামনে বেপরোয়া মন্তব্য করতে শোনা যায় অভিযুক্তকে—“আমার কিছুই হবে না, যেখানে খুশি অভিযোগ করো।” এমনকি পুলিশকেও গালিগালাজ (Abuse) করার অভিযোগ উঠেছে।

ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি সুপারিনটেনডেন্ট মনোজ ত্রিবেদীকে (DSP Manoj Trivedi)। পুলিশ জানিয়েছে, ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই (Verification) করা হচ্ছে এবং সমস্ত প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। যদিও অভিযোগের পাঁচ দিন পরেও এখনও পর্যন্ত গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement
ads

শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। প্রভাবশালী পরিচয়ের আড়ালে অভিযুক্ত পার পেয়ে যাবে কি না, সেই দিকেই তাকিয়ে গোটা রাজ্য।

Continue Reading
Advertisement