অনাহার আর ত্যাগের পথ পেরিয়ে আইপিএল ২০২৬ নিলামে ১৪.২০ কোটিতে বিক্রি কার্তিক শর্মা
Connect with us

খেলার খবর

অনাহার আর ত্যাগের পথ পেরিয়ে আইপিএল ২০২৬ নিলামে ১৪.২০ কোটিতে বিক্রি কার্তিক শর্মা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আইপিএল ২০২৬ নিলাম (IPL 2026 Auction) মঞ্চে ১৪ কোটি ২০ লক্ষ টাকার দর উঠতেই আলোচনার কেন্দ্রে উঠে এল এক নতুন নাম—কার্তিক শর্মা (Kartik Sharma)। বয়স মাত্র ১৯। কিন্তু এই সাফল্যের নেপথ্যে রয়েছে অনাহার (Hunger), নীরব ত্যাগ আর বছরের পর বছর অপেক্ষার কঠিন গল্প। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) এই তরুণ ক্রিকেটারের উত্থান আসলে একটি পরিবারের লড়াইয়ের দলিল।

রাজস্থানের ভরতপুর (Bharatpur) জেলার বাহনেরা (Bahnera) গ্রামের ছেলে কার্তিক। নিলামের পর বাড়ি ফিরতেই স্থানীয় মানুষজন ও ভরতপুর জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (BDCA) তাঁকে সংবর্ধনা দেয়। গর্বের মুহূর্তেও চোখে জল বাবার, মনোজ শর্মার (Manoj Sharma)। কারণ, ছেলের স্বপ্নের জন্য বিক্রি করতে হয়েছিল জমি (Agricultural Land), মা রাধা দেবী নিঃশব্দে বিক্রি করেছিলেন নিজের গয়না (Jewellery)।

সবচেয়ে কঠিন সময় এসেছিল গ্বালিয়রের (Gwalior) এক টুর্নামেন্টে। টাকা ফুরিয়ে যাওয়ায় বাবা-ছেলেকে রাত কাটাতে হয় নাইট শেল্টারে (Night Shelter)। একদিন না খেয়েও মাঠে নেমেছিলেন কার্তিক। ফাইনাল জিতে প্রাইজমানি (Prize Money) পাওয়ার পরই বাড়ি ফেরা সম্ভব হয়।

Advertisement
ads

অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ খেলার পর টানা চার বছর কোনও দলে সুযোগ পাননি তিনি। তবু হাল ছাড়েননি। বাবাই ছিলেন তাঁর কোচ (Coach)। অনূর্ধ্ব-১৯, রঞ্জি ট্রফি (Ranji Trophy) পেরিয়ে অবশেষে খুলে যায় আইপিএলের দরজা।

মায়ের বিক্রি গয়না, বাবার না-খাওয়া রাত—আজ সেই ত্যাগেরই দাম মিলেছে ১৪ কোটি ২০ লক্ষে। কার্তিক শর্মার গল্প তাই হাজারো ছোট শহরের স্বপ্ন দেখার সাহস।

Continue Reading
Advertisement