ফের বিতর্কে সঞ্জয় লীলা ভনশালীর 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'
Connect with us

বিনোদন

ফের বিতর্কে সঞ্জয় লীলা ভনশালীর ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৫ মার্চ : তার সিনেমার সঙ্গে বিতর্ক যেন সমার্থক হয়ে গিয়েছে পরিচালক সঞ্জয় লীলা ভনশালীর জন্য। বিভিন্ন সময়ে তার সিনেমার গল্প পরিবেশন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ‘পদ্মাবতের’ পর এবারে ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ নিয়েও দেখা দিয়েছে বিতর্ক।

এমনিতেই অতিমারির কারণে পিছিয়ে এই ছবি তৈরির কাজ। সেসব কাটিয়ে ফের শ্যুটিং শুরু হলেও পরিচালকের করোনায় আক্রান্ত হওয়ার তা পিছিয়ে যায়। কিন্তু সেসব সেরে ফের শ্যুটিং শুরু হওয়ার আগেই বিপত্তি। শ্যুটিংয়ের উপর স্থায়ী স্থগিতাদেশ চেয়ে ভনশালী এবং আলিয়া ভটকে সমন পাঠিয়েছেন গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ের দত্তক সন্তান বাবুজি শাহ।বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’-এর মতো সঞ্জয় লীলা ভন্সালীর একাধিক ছবি ইতিহাসনির্ভর হলেও এই ছবিতে উঠে আসছে মুম্বইয়ের কুখ্যাত মাফিয়া গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ের জীবনকাহিনী।নামভূমিকায় অভিনয় করছেন আলিয়া। কয়েকমাসের তা মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু গঙ্গুবাঈয়ের ছেলে বাবুজির দাবী ছবিতে তাঁর মা এবং তাঁদের পরিবার সম্পর্কে ভুল তথ্য পরিবেশিত হচ্ছে। এনিয়ে আগেই স্থানীয় আদালতে মামলা করেছিলেন বাবুজি শাহ। এর পরিপ্রেক্ষিতেই পরিচালক সঞ্জয় লীলা ভনশালী, লেখক হুসেন জাইদি এবং অভিনেত্রী আলিয়া ভটকে আগামী ২১ মে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Continue Reading
Advertisement