অস্কারের মনোনয়ন তালিকায় প্রিয়ঙ্কার 'হোয়াইট টাইগার', যদিও বাদ পড়েছে 'জাল্লিকটু'
Connect with us

বিনোদন

অস্কারের মনোনয়ন তালিকায় প্রিয়ঙ্কার ‘হোয়াইট টাইগার’, যদিও বাদ পড়েছে ‘জাল্লিকটু’

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৬ মার্চ : প্রকাশিত হয়েছে এবছরের অস্কারে মনোনয়ন প্রাপ্তদের তালিকা।মনোনয়নের তালিকা সম্পূর্ণরুপে প্রকাশ পেতেই খুশী বলিউড। ঘোষণা সম্পূর্ণ হতেই দেখা গেল, প্রিয়ঙ্কার অভিনীত ছবি ‘দ্য হোয়াইট টাইগার’-এর নাম রয়েছে মনোনয়ন তালিকায়।

এ বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জন্য চূড়ান্ত লড়াই হবে কাদের মধ্যে, সে তালিকা স্বামী নিক জোনাসকে নিয়ে ঘোষণা করলেন স্বয়ং প্রিয়ঙ্কা চোপড়া। চলচ্চিত্র জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মান হিসেবেই পরিচিত অস্কার পুরস্কার। তার তালিকা ঘোষণার কাজে প্রিয়ঙ্কাকে দেখতে পাওয়াও যে এ দেশের চলচ্চিত্র জগতের কাছে সম্মানের, তা মনে করছেন বলি-মহল। উল্লেখ্য কিছু দিন আগেই বিদেশে তৈরি শ্রেষ্ঠ ফিচার ছবির তালিকা থেকে বাদ পড়েছে এ দেশের ‘জল্লিকট্টু’। উল্লেখ্য আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে এবছরের অ্যাকাডেমী আওয়ার্ডস। ঘোষণা হবে অস্কার-জয়ীদের নাম। তবে এবারে আর ভার্চুয়ালি নয়, আসল মঞ্চেই বসবে ৯৩ তম অস্কারের আসর।

Continue Reading
Advertisement