রাজ্যের খবর
কমিশনের নির্দেশে বন্ধ চোখের আলো প্রকল্প
নিউজ ডেস্ক , ০২ মার্চ : গত ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের ভোটের নির্ঘণ্ট। ভোটের দিনক্ষণ জারি হতেই কোপ পড়ল রাজ্যের এক সরকারি প্রকল্পে। নির্বাচন কমিশনের (Election Commission) নির্দেশে, ‘চোখের আলো’ প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই ‘চোখের আলো’ প্রকল্পটি চালু হয়েছিল। মাত্র কয়েকদিনে লক্ষ লক্ষ মানুষ এর সুবিধে পান। বাড়ির দোরগোড়ায় অত্যাধুনিক সাজসরঞ্জাম নিয়ে হাজির হয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। উল্লেখ্য, প্রকল্পের সুবিধাভোগীদের বড় অংশই রাজ্যের প্রত্যন্ত এলাকার। ৫২৯টি গ্রাম পঞ্চায়েত এবং ৮৫টি পুর-এলাকায় আড়াই লক্ষাধিক মানুষের চোখে নতুন আশার আলো জাগিয়েছে এই প্রকল্প। কিন্তু এবার ভোটের বাদ্যি বেজে যাওয়ায় কমিশনের কোপে পড়ল এই প্রকল্প। ফলে প্রত্যন্ত এলাকার মানুষজন বেশ খানিকটা সময়ের জন্য এই সুবিধা থেকে পিছিয়ে পড়লেন।
