রুদ্ধশ্বাস ম্যাচে জয় আর্সেনালের
Connect with us

খেলার খবর

রুদ্ধশ্বাস ম্যাচে জয় আর্সেনালের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৬ ফেব্রুয়ারি : উয়েফা ইউরোপা লিগে বেনফিকাকে হারালো আর্সেনাল। ৩-২ গোলে জয় ছিনিয়ে নেয় আর্সেনাল। এর পাশাপাশি ইউরোপা লিগের শেষ ১৬ তে পৌঁছে গেল ইংল্যান্ডের এই ক্লাব টিম।

ম্যাচ এর শুরুতে আক্রমণ জারি রেখেছিল আর্সেনাল পাল্টা প্রতি আক্রমণ করেছিল বেনফিকা তবে ম্যাচ শুরুর প্রথম ২১ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন তারকা ফুটবলার আওবামেয়েঙ্গে। সেই সময় প্রতি আক্রমণও করছিল বেনফিকা। প্রথমার্ধের শেষের দিকে ৪৩ মিনিটের মাথায় সমতা ফেরান বেনফিকার দিয়েগো গঞ্জালভেস। প্রথমার্ধ ১-১ গোলে সমাপ্ত হয়। দ্বিতীয়ার্ধে যেন অন্যরকম বেনফিকা। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে বেনফিকাকে এগিয়ে দেন রাফা সিলভা। এরপর প্রতি আক্রমণ শুরু করে আর্সেনাল। কিরন টায়ার্নি ৬৭ মিনিটে সমতায় ফেরান আর্সেনালকে। এরপর ৮৭ মিনিটের মাথায় আওবামেয়েঙ্গ জয়সূচক গোলটি করেন। এরফলে ৩-২ গোলে জয় ছিনিয়ে নেয় মাইকেল আর্তেতার দল। সেই সঙ্গে উয়েফা ইউরোপা লিগে শেষ ১৬ তে জায়গা করে নিলো আর্সেনাল।

Continue Reading
Advertisement