সোমবার থেকে রাজ্যজুড়ে ট্যাক্সি ধর্মঘট
Connect with us

রাজ্যের খবর

সোমবার থেকে রাজ্যজুড়ে ট্যাক্সি ধর্মঘট

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২০ ফেব্রুয়ারি : দেশে ক্রমাগত বেড়ে জ্বালানীর দাম। ফলে সাধারণ মানুষের পাশাপাশি নাভিশ্বাস অবস্থা গাড়ি চালকদেরও। এই পরিস্থিতিতে ভাড়া বৃদ্ধির দাবিতে সরব হয়েছে ট্যাক্সি ইউনিয়নগুলি। ফলে আগামী সোমবার থেকে রাজুজুড়ে ট্যাক্সি ধর্মঘটের ডাক।দেওয়া হয়েছে।

জানা গেছে অবিলম্বে ট্যাক্সি ভাড়া বৃদ্ধির দাবিতে ও পুলিশী জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কো-অডিনেশন কমিটি এবং কলকাতা অ্যাপ ক্যাব অপারেটার্স ফোরাম আগামী সোমবার রাজ্যজুড়ে ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছে। রাজ্য প্রশাসনকে একাধিকবার চিঠি পাঠিয়েও কোন সদুত্তর পাওয়া যায়নি বলে তাঁদের অভিযোগ। ফলে ধর্মঘটের জেরে বিপাকে পড়তে চলেছে নিত্য যাত্রীরা। ধর্মঘটীদের দাবি, পেট্রল ও ডিজেলের লাগাম ছাড়া দাম বৃদ্ধির ফলে তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এমনকি সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। তার প্রতিবাদে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

Continue Reading
Advertisement